বীজ ঘর-১ হাইব্রিড টমেটো বীজ (আগাম জাত ও দেশি স্বাদ)
120.00৳ – 850.00৳Price range: 120.00৳ through 850.00৳
জাতটি ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া ও লেট ব্লাইট সহনশীল। চারা রোপণের ৬৫-৭০ দিনের মধ্যে ফসল সংগ্রহ। টমেটোগুলো আকর্ষণীয় টকটকে লাল রং বিশিষ্ট, চামড়া মসৃন ও উজ্জল এবং রস ও বীজের পরিমাণ কম। পাকা টমেটো স্বাভাবিক ভাবে ১০-১৫ দিন পর্যন্ত ঘরে মজুদ রাখা যায়।
পুনশ্চ: ছবি গুলি শুধুমাত্র রেফারেন্সের উদ্দেশ্যে ব্যবহার করা হল। জলবায়ু, বয়স, উচ্চতা ইত্যাদির উপর ভিত্তি করে প্রকৃত পণ্যের আকৃতি বা চেহারার পরিবর্তিত হতে পারে।
শেয়ার করুণ...
- Share on X (Opens in new window) X
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Email a link to a friend (Opens in new window) Email
- Print (Opens in new window) Print
Description
হাইব্রিডের ফলন, দেশি টমেটোর টক স্বাদ—গরম ও বর্ষায়ও বাজিমাৎ!
হাইব্রিড টমেটোর ফলন চান কিন্তু দেশি টমেটোর সেই টক স্বাদ মিস করেন? আপনার জন্য বীজ ঘর ডটকম নিয়ে এসেছে “বীজ ঘর-১ হাইব্রিড টমেটো” বীজ। এটি দেখতে ও খেতে একদম দেশি টমেটোর মতো খাঁজ কাটা ও টক স্বাদের, কিন্তু ফলন দেয় হাইব্রিডের মতো বাম্পার। উচ্চ তাপমাত্রা ও বৃষ্টি সহনশীল হওয়ায় আগাম চাষে এবং গ্রীষ্ম-বর্ষাকালে এটি চাষিদের একমাত্র ভরসা।
কেন ‘বীজ ঘর-১’ হাইব্রিড টমেটো বীজ বেছে নিবেন?
- দেশি স্বাদ ও রূপ: হাইব্রিড হলেও এর স্বাদ দেশি টমেটোর মতো টক। ফলগুলো দেশি টমেটোর মতোই খাঁজ কাটা (Ribbed), চ্যাপ্টা এবং টকটকে লাল রঙের হয়। রস ও বীজের পরিমাণ কম হওয়ায় এটি অত্যন্ত সুস্বাদু।
- বিশাল সাইজ ও ওজন: প্রতিটি টমেটোর গড় ওজন ২০০ থেকে ২৫০ গ্রাম। প্রতিটি ডালে ৮-১০টি থোকা হয় এবং প্রতি থোকায় ৫-৬টি করে বড় সাইজের ফল ধরে।
- রোগ ও আবহাওয়া সহিষ্ণু: এই জাতটি উচ্চ তাপমাত্রা ও বৃষ্টি সহনশীল। এটি টমেটোর মারাত্মক পাতা কোঁকড়ানো রোগ (Leaf Curl) এবং ঝিমিয়ে পড়া রোগ (Bacterial Wilt) প্রতিরোধে সক্ষম।
- পরিবহন ও সংরক্ষণ: এই টমেটোর ত্বক (Flesh) বেশ মোটা ও পুরু। ফলে পাকার পরেও এটি শক্ত থাকে এবং পরিবহনে নষ্ট হয় না। সাধারণ তাপমাত্রায় এটি পাকার পর ১০-১৫ দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করা যায়।
- অবিশ্বাস্য ফলন: একর প্রতি ফলন প্রায় ৬৫-৭০ টন। প্রতি গাছ থেকে ৭-৮ বার ফল সংগ্রহ করা যায়। ওজনে বেশি এবং নষ্ট কম হওয়ায় চাষিরা সর্বোচ্চ মুনাফা পান।
চাষাবাদ ও প্রযুক্তিগত তথ্য:
- বপনের সময়: এই জাতটি আগাম চাষের জন্য সেরা। আগস্ট থেকে জানুয়ারি মাস পর্যন্ত বীজ বপনের উপযুক্ত সময়।
- ফসল সংগ্রহ: চারা রোপণের মাত্র ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে টমেটো সংগ্রহ শুরু করা যায়।
- বীজের হার: একর প্রতি মাত্র ৭০-৮০ গ্রাম বীজের প্রয়োজন হয়।
- মাটি: সব ধরনের মাটিতেই চাষ করা যায়।
ছাদ বাগান ও পারিবারিক পুষ্টি: শৌখিন বাগানীদের জন্য এটি একটি আদর্শ জাত। বাসার ছাদ, ব্যালকনি বা বাড়ির আঙ্গিনায় বড় টব বা ড্রামে এই টমেটো চাষ করা যায়। মাত্র কয়েকটি গাছেই পরিবারের সারা বছরের ফরমালিন মুক্ত, ভিটামিন সমৃদ্ধ এবং দেশি স্বাদের টমেটোর চাহিদা পূরণ করা সম্ভব।
দেশি টমেটোর স্বাদ, রোগমুক্ত গাছ এবং বর্ষাতেও নিশ্চিত ফলনের জন্য আজই সংগ্রহ করুন বীজ ঘর ডটকম-এর “বীজ ঘর-১” হাইব্রিড টমেটো বীজ।
(টমেটো চাষের সঠিক নিয়ম, মাটি প্রস্তুত ও পরিচর্যা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে দেওয়া ‘টমেটো চাষ পদ্ধতি‘ দেখে নিতে পারেন।)
বীজকেনারপূর্বেসতর্কবার্তা
টমেটো বীজ থেকে চারা উৎপাদন একটি যত্নের কাজ। এটি খুব কঠিন নয়,তবে কিছুটা সাধনা ও মনোযোগ প্রয়োজন। সফলভাবে চারা উৎপাদনের জন্য কেবল বীজের গুণগত মানই যথেষ্ট নয়—এর পাশাপাশি প্রয়োজন:
- উপযুক্ত আবহাওয়া
- উর্বর মাটি ও সঠিক পরিবেশ
- পর্যাপ্ত আর্দ্রতা
- কীটপতঙ্গ ও রোগবালাইয়ের সঠিক ব্যবস্থাপনা
চারা তৈরির জন্য করণীয় (পদ্ধতি):
- বীজ পাওয়ার পর প্রথমে ২–৩ ঘণ্টা রোদে শুকিয়ে নিন।
- রোদ থেকে এনে বীজ ঠাণ্ডা (normal temperature) হলে,
- ৮–১০ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন।
- এরপর বীজ রোপণ করুন প্রস্তুতকৃত মাটিতে।
এসবধাপঅনুসরণকরলেঅঙ্কুরোদ্গম (germination)ভালোহবেএবংচারাসবলহবে।
পণ্যের বিবরণ (SKU Details):
- SKU: BGC-0103
- জাতের নাম- বীজ ঘর-১ টমেটো বীজ (হাইব্রিড)।
- জাতের ধরন: F1 হাইব্রিড।
- ওজন- মিনি প্যাক ও ৫ গ্রাম প্যাক।
- অঙ্কুরোদগম হার- ৮০%।
- বিশুদ্ধতা- ৯৮%।
- Provided By: বীজ ঘর ডটকম।
Discover more from বীজ ঘর ডটকম
Subscribe to get the latest posts sent to your email.
Additional information
| প্যাক সাইজ (ওজন) |
|---|
Only logged in customers who have purchased this product may leave a review.
Related products
- Sale!

মারইয়াম-১ হাইব্রিড ফুলকপি বীজ (আগাম জাত ও উচ্চ ফলনশীল)
120.00৳ – 950.00৳Price range: 120.00৳ through 950.00৳ - Sale!

নুসাইবা ১ হাইব্রিড বাঁধাকপি বীজ
110.00৳ – 600.00৳Price range: 110.00৳ through 600.00৳ - Sale!

হাইব্রিড বারি টমেটো বীজ – বীজ ঘর ১ (গ্রীষ্মকালীন)
350.00৳Original price was: 350.00৳.320.00৳Current price is: 320.00৳. - Sale!

বীজ ঘর-১ হাইব্রিড বেগুন বীজ (বারোমাসি ও থোকায় থোকায় ফলন)
50.00৳ – 150.00৳Price range: 50.00৳ through 150.00৳

Reviews
There are no reviews yet.