Sale!

বীজ ঘর-১ উন্নতমানের কার্পেট ঘাস বীজ (লনে সবুজের আভিজাত্য)

Original price was: 12,000.00৳.Current price is: 8,500.00৳.

বাড়ির আঙিনা হোক বা স্টেডিয়াম—সবুজের গালিচায় সাজুক প্রিয় ধাম!

অফিস, বাসা, বাড়ি, খেলার মাঠ, উন্মুক্ত এবং খোলা স্থান সমূহের সৌন্দর্যের জন্য বহুল ব্যাবহৃত একটি কার্পেট ঘাস বীজ; বীজ ঘর ডটকমের উন্নত জাতের কার্পেট ঘাস (বীজ ঘর-১)।

🔹 স্টক স্ট্যাটাস: প্রি-অর্ডার (Pre-order Only)। 🔹 বুকিং মানি: অর্ডার কনফার্ম করতে নির্দিষ্ট পরিমাণ অগ্রিম প্রদান করতে হবে। 🔹 ডেলিভারি সময়: ২০-৩০ কার্যদিবস (আমদানি পরিস্থিতির ওপর নির্ভরশীল)।

পুনশ্চ: ছবি গুলি শুধুমাত্র রেফারেন্সের উদ্দেশ্যে ব্যবহার করা হল। জলবায়ু,বয়স, উচ্চতা ইত্যাদির উপর ভিত্তি করে প্রকৃত পণ্যের আকৃতি বা চেহারা পরিবর্তিত হতে পারে।

Description

ইট, পাথর আর কংক্রিটের শহরে একটু সবুজের ছোঁয়া কে না চায়? আপনার সেই সবুজ চিন্তার স্বপ্ন পূরণ করতে বীজ ঘর ডটকম নিয়ে এসেছে আন্তর্জাতিক মানের “বীজ ঘর-১ কার্পেট ঘাস বীজ”

এটি সাধারণ কোনো ঘাস নয়; উন্নত বিশ্বে স্টেডিয়াম, রিসোর্ট বা বিলাসবহুল ভিলার লন সবুজে সাজাতে যেই মানের ঘাস ব্যবহার করা হয়, এটি ঠিক তাই।

খেলার মাঠ কিংবা আপনার বাসার ছাদ, আঙিনা বা অফিসের সামনের খালি জায়গাটিকে চোখের প্রশান্তিময় সবুজ গালিচায় রূপ দিতে এই বীজের বিকল্প নেই।

ব্যবহারক্ষেত্র:

🏡 বাসস্থান: ভিলা, বাড়ির ছাদ, আঙিনা ও বাগান।

🏟️ খেলাধুলা: ক্রিকেট/ফুটবল স্টেডিয়াম, গলফ কোর্স ও খেলার মাঠ।

🏢 বাণিজ্যিক: অফিস, রিসোর্ট, পার্ক ও কমিউনিটি সেন্টার।

⛰️ পরিবেশ রক্ষা: পাহাড়ের ঢাল, বেড়িবাঁধ ও পতিত জমির মাটি ক্ষয় রোধে।

আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক ঘাস বেছে নিন (ভ্যারিয়েন্ট গাইড):

আপনার জায়গার ধরন অনুযায়ী আমাদের কাছে রয়েছে বিভিন্ন জাতের বিশেষায়িত ঘাস বীজ। নিচের তালিকা থেকে আপনারটি বেছে নিন:

ঘাসের জাত/ভ্যারিয়েন্ট ব্যবহারের ক্ষেত্র ও বৈশিষ্ট্য
কার্পেট ঘাস (Carpet Grass) ভিলা বা বাড়ির আঙিনার জন্য সেরা।
তাইওয়ান নং ২ (Taiwan No. 2)  সবুজের জন্য সেরা পছন্দ।
ইউএসএ সারা বছর সবুজ ইঞ্জিনিয়ারিং বা বড় প্রকল্পের সবুজের জন্য।
জয়েসিয়া (Zoysia) ছোট জাত ও পায়ের চাপ (পদদলন) সহিষ্ণু (খেলার মাঠের জন্য সেরা)।
বারমুডা ও দূর্বা (Bermuda & Durba) প্রচণ্ড তাপ ও খরা সহিষ্ণু।
কাটিং নেট সিডস গলফ কোর্সের জন্য বিশেষায়িত।
ঢাল সুরক্ষাকারী (Slope Protection) পাহাড়ের ঢাল রক্ষা ও মাটি শক্ত করার জন্য (হাই ফেসকিউ, রাইগ্রাস)।
অ্যালকালি ও বাইসন (Alkali & Bison) লবণ, ক্ষার ও খরা সহিষ্ণু (উপকূলীয় এলাকার জন্য)।
শীত সহিষ্ণু (Winter Proof) ব্লু লেবেল হাইল্যান্ড ও রাইগ্রাস (শীত প্রধান বা ঠান্ডা এলাকার জন্য)।
ফুল ও ঘাসের মিশ্রণ লন সাজানোর জন্য (কসমস, বুনো ফুল ও ঘাসের মিশ্রণ)।

কেন ‘বীজ ঘর-১’ কার্পেট ঘাস বীজ সেরা?

  • আন্তর্জাতিক মান: বিশ্বের উন্নত ল্যান্ডস্কেপিং প্রজেক্টে ব্যবহৃত ঘাসের সমমানের বীজ।
  • দ্রুত কভারেজ: এটি অত্যন্ত দ্রুত বর্ধনশীল। বপনের অল্প দিনের মধ্যেই মাটি ঢেকে ফেলে।
  • পরিবেশ বান্ধব: সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি এটি মাটির ক্ষয় রোধ করে এবং বাতাস শীতল রাখে।
  • বাণিজ্যিক লাভ: পতিত জমিতে এই ঘাস বাণিজ্যিকভাবে চাষ করে (Turf Business) বর্তমানে অনেকেই লাভবান হচ্ছেন।

চাষাবাদ ও প্রযুক্তিগত তথ্য:

কার্পেট ঘাস উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় সবচেয়ে ভালো জন্মে। বাংলাদেশে বা এই অঞ্চলে বীজ বপনের জন্য বসন্তকাল এবং গ্রীষ্মের শুরুর দিকটা সবচেয়ে উপযুক্ত। নিচে বিস্তারিত সময়সীমা দেওয়া হলো:

১. সর্বোৎকৃষ্ট সময় (ফেব্রুয়ারি থেকে এপ্রিল):শীতের প্রকোপ কমে যাওয়ার পর এবং বর্ষা শুরুর আগের এই সময়টা বীজ বপনের জন্য আদর্শ। এ সময় মাটিতে পর্যাপ্ত উষ্ণতা থাকে, যা বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। তবে এ সময় নিয়মিত সেচ দিতে হবে।

২. দ্বিতীয় উপযুক্ত সময় (সেপ্টেম্বর থেকে অক্টোবর): বর্ষার শেষ বা শরতের শুরুতে ভারী বৃষ্টির সম্ভাবনা কমে গেলে এই সময়েও বীজ বোনা যায়। শীত আসার আগেই ঘাস তার শিকড় শক্ত করে নিতে পারে।

সতর্কতা

তীব্র শীত (ডিসেম্বর – জানুয়ারি): এ সময় ঘাসের বৃদ্ধি প্রায় থমকে থাকে এবং বীজ থেকে চারা বের হতে অনেক সময় নেয় বা নষ্ট হয়ে যায়। তাই এ সময় বীজ না লাগানোই ভালো। এছাড়া ভারী বর্ষা বা খুব বেশি বৃষ্টির সময় বীজ বুনলে তা পানির তোড়ে ধুয়ে বা ভেসে যেতে পারে।

অঙ্কুরোদগম: সঠিক নিয়মে বপন করলে ৫ থেকে ১০ দিনের মধ্যে চারা গজাতে শুরু করে।

কার্পেট ঘাসের বীজের হিসাব

জমির পরিমাণ বীজের আনুমানিক পরিমাণ
১ বর্গফুট ২ – ৩ গ্রাম
১০০ বর্গফুট ২০০ – ৩০০ গ্রাম
১ শতাংশ (ডেসিমেল) ৮০০ গ্রাম – ১ কেজি (প্রায়)
১ কাঠা (৭২০ বর্গফুট) ১.৫ কেজি – ২ কেজি (প্রায়)

 

⚠️ বীজ রোপণ ও চারা তৈরির নিয়ম (অবশ্যই করণীয়)

ঘাসের বীজ খুব সূক্ষ্ম হয়, তাই সফলতার জন্য নিচের ধাপগুলো হুবহু অনুসরণ করুন:

☀️ রোদ ও ছায়া: প্যাকেট খোলার পর বীজগুলো ২-৩ ঘণ্টা কড়া রোদে শুকিয়ে নিন। এরপর ছায়ায় রেখে স্বাভাবিক তাপমাত্রায় ঠাণ্ডা করুন।

💧 ভিজিয়ে রাখা: বীজ ঠাণ্ডা হলে পরিষ্কার পানিতে ২০ থেকে ২২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। (খেয়াল রাখবেন পানি যেন পরিষ্কার থাকে)।

🌱 বপন পদ্ধতি: ভেজানো বীজ পানি থেকে তুলে ঝরঝরে করে নিন। প্রস্তুতকৃত নরম মাটিতে বা টবে ০.৫ থেকে ১ সেমি (হাফ ইঞ্চি) গভীরে বপন করুন। বেশি গভীরে দেবেন না।

🌡️ তাপমাত্রা: বীজ গজানোর জন্য ২০°C থেকে ৩০°C তাপমাত্রা সবচেয়ে আদর্শ।

(টিপস: বীজ ছিটিয়ে দেওয়ার পর উপরে খুব হালকা ঝুরঝুরে মাটির আস্তরণ দিন এবং ঝরনা দিয়ে আলতো করে পানি দিন, যেন বীজ ধুয়ে একজায়গাতে জমা না হয়)

📋 পণ্যের বিস্তারিত তথ্য (Specification)
বৈশিষ্ট্য বিবরণ
পণ্যের নাম বীজ ঘর-১ কার্পেট ঘাস বীজ (Lawn Grass)
প্রোডাক্ট কোড (SKU) BGC-0008
প্যাকেট সাইজ ১০০ গ্রাম ও ১ কেজি
অঙ্কুরোদগম হার ৮০%
বিশুদ্ধতা ৯৮%
সরবরাহকারী বীজ ঘর ডটকম

 


Discover more from বীজ ঘর ডটকম

Subscribe to get the latest posts sent to your email.

Additional information

Weight N/A
প্যাক সাইজ (ওজন)

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

উন্নতমানের কার্পেট ঘাস বীজ
বীজ ঘর-১ উন্নতমানের কার্পেট ঘাস বীজ (লনে সবুজের আভিজাত্য)
Original price was: 12,000.00৳.Current price is: 8,500.00৳.
Need Help?