Sale!

বীজ ঘর-১ হাইব্রিড কালো মরিচ বীজ (বারোমাসি ও উচ্চ ফলনশীল)

Price range: 110.00৳ through 590.00৳

বীজ ঘর ১ কালো মরি বীজ বপ করার সময়: প্রায় ১২ মাস। এক প্রতিফলন: প্রায় ৩৫-৫০ টন। মরিচ ৬থেকে ৮লম্বা সেন্টিমিটার এই মরিচের রং আকর্ষণীয় কালো বেগুনি। নির্বাচন ঝাল। ফলনশীল রোগমুক্তি জাত।

Description

গাঢ় বেগুনি রঙ আর গিঁটে গিঁটে ফল—বীজ ঘর-১ এ লাভ দ্বিগুণ!

মরিচ চাষে নতুনত্ব এবং অধিক মুনাফা চান? আপনার জন্য বীজ ঘর ডটকম নিয়ে এসেছে ব্যতিক্রমী জাতের “বীজ ঘর-১ হাইব্রিড কালো মরিচ”। গাঢ় বেগুনি রঙের এই মরিচ দেখতে যেমন আকর্ষণীয়, ফলনেও তেমনি সেরা। ভাইরাস ও ব্যাকটেরিয়া উইল্ড প্রতিরোধী এই বারোমাসি জাতটি চাষিদের জন্য নিশ্চিত লাভের চাবিকাঠি।

কেন ‘বীজ ঘর-১’ হাইব্রিড কালো মরিচ বীজ বেছে নিবেন?

  • আকর্ষণীয় রঙ ও সাইজ: এই জাতের মরিচের রঙ গাঢ় বেগুনি, যা দেখতে কালচে মনে হয়। প্রতিটি মরিচ ১০-১১ সে.মি. লম্বা হয়। ব্যতিক্রমী রঙ ও সাইজের কারণে বাজারে এর চাহিদা ও দাম দুটোই বেশি।
  • বাম্পার ফলন: এটি অত্যন্ত উচ্চ ফলনশীল জাত। গাছ বেশ ঝোপালো হয় এবং প্রতিটি গিঁটে গিঁটে ফল ধরে। একর প্রতি ফলন প্রায় ১৬-১৮ টন
  • দীর্ঘমেয়াদী লাভ: এটি বারোমাসি জাত। চারা লাগানোর পর দীর্ঘদিন যাবৎ ফলন পাওয়া যায়। ফলের আকৃতি বা রঙের কোনো পরিবর্তন হয় না।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা: এই জাতটি ব্যাকটেরিয়া উইল্ড প্রতিরোধী এবং ভাইরাস মুক্ত। এছাড়া এটি উচ্চ তাপমাত্রায় ফুল ও ফল ধারণে সক্ষম, তাই গ্রীষ্মকালেও ফলন কমে না।
  • সহজ সংগ্রহ: মরিচের বোটা নরম হওয়ায় গাছ থেকে তোলা বা হারভেস্ট করা খুব সহজ। প্রতি ১০ দিন অন্তর অন্তর মরিচ তোলা যায়।

চাষাবাদ ও প্রযুক্তিগত তথ্য:

  • বপনের সময়: এটি বারোমাসি জাত, তাই বছরের যেকোনো সময় চাষ করা যায়।
  • ফসল সংগ্রহ: চারা রোপণের মাত্র ৫৫-৬০ দিনের মধ্যে প্রথম ফসল সংগ্রহ করা যায়।
  • মাটি: সব ধরনের মাটিতেই এটি চাষ করা যায়।

ছাদ বাগান ও শোভাবর্ধন: শৌখিন বাগানীদের জন্য এটি দারুণ একটি জাত। গাঢ় বেগুনি রঙের মরিচ গাছের সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ। বাসার ছাদ, ব্যালকনি বা বাড়ির আঙ্গিনায় টবে এই মরিচ চাষ করে পরিবারের ফরমালিন মুক্ত ও ভিটামিন সমৃদ্ধ ঝালের চাহিদা মেটানো সম্ভব।

ব্যতিক্রমী রঙ, রোগমুক্ত গাছ এবং বাম্পার ফলনের জন্য আজই সংগ্রহ করুন বীজ ঘর ডটকম-এর “বীজ ঘর-১” হাইব্রিড কালো মরিচ বীজ।

(কালো মরিচ চাষের সঠিক নিয়ম, মাটি প্রস্তুত ও পরিচর্যা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে দেওয়া ‘মরিচ চাষ পদ্ধতি‘ দেখে নিতে পারেন।)

বীজ কেনার পূর্বে সতর্কবার্তা

কালো মরিচ বীজ থেকে চারা উৎপাদন একটি যত্নের কাজ। এটি খুব কঠিন নয়তবে কিছুটা সাধনা ও মনোযোগ প্রয়োজন। সফলভাবে চারা উৎপাদনের জন্য কেবল বীজের গুণগত মানই যথেষ্ট নয়এর পাশাপাশি প্রয়োজন:

  • উপযুক্ত আবহাওয়া
  • উর্বর মাটি ও সঠিক পরিবেশ
  • পর্যাপ্ত আর্দ্রতা
  • কীটপতঙ্গ ও রোগবালাইয়ের সঠিক ব্যবস্থাপনা

চারা তৈরির জন্য করণীয় (পদ্ধতি):

  • বীজ পাওয়ার পর প্রথমে ২৩ ঘণ্টা রোদে শুকিয়ে নিন।
  • রোদ থেকে এনে বীজ ঠাণ্ডা (normal temperature) হলে,
  • ১০ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন।
  • এরপর বীজ রোপণ করুন প্রস্তুতকৃত মাটিতে।

এসব ধাপ অনুসরণ করলে অঙ্কুরোদ্গম (germination) ভালো হবে এবং চারা সবল হবে।

পণ্যের বিবরণ (SKU Details):
  • SKU: BGC-0094
  • জাতের নাম: বীজ ঘর-১ কালো মরিচ
  • জাতের ধরন: F1 হাইব্রিড।
  • ওজন- মিনি প্যাক ও ৫ গ্রাম প্যাক।
  • অঙ্কুরোদগম হার- ৮০%।
  • বিশুদ্ধতা- ৯৮%।
  • Provided By: বীজ ঘর ডটকম।

Discover more from বীজ ঘর ডটকম

Subscribe to get the latest posts sent to your email.

Additional information

প্যাক সাইজ (ওজন)

,

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

বীজ ঘর ১ কালো মরিচ বীজ (হাইব্রিড)
বীজ ঘর-১ হাইব্রিড কালো মরিচ বীজ (বারোমাসি ও উচ্চ ফলনশীল)
Price range: 110.00৳ through 590.00৳
Need Help?