হাইব্রিড ব্রকলি বীজ – বীজ ঘর ১ (আগাম জাত)
140.00৳ – 450.00৳Price range: 140.00৳ through 450.00৳
উচ্চ ফলনশীল এই জাতের ব্রকলি অধিক ফলনশীল।উচ্চমাত্রায় ভাইরাস সহনশীল জাতের মধ্যে এই জাতের ব্রকলি অন্যতম। আগাম চাষ উপযোগী দ্রুত ফলনশীল জাত।
বপনকাল: উৎকৃষ্ট সময় আগস্ট-ডিসেম্বর পর্যন্ত। বপনের ৬৫-৭০ দিনে ব্রকলি ফসল সংগ্রহ করা যায়। প্রতিটি ব্রকলির ওজন ৮০০ গ্রাম থেকে ১ কেজি হয়।
পুনশ্চ: ছবি গুলি শুধুমাত্র রেফারেন্সের উদ্দেশ্যে ব্যবহার করা হল। জলবায়ু, বয়স, উচ্চতা ইত্যাদির উপর ভিত্তি করে প্রকৃত পণ্যের আকৃতি বা চেহারার পরিবর্তিত হতে পারে।
শেয়ার করুণ...
- Share on X (Opens in new window) X
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Email a link to a friend (Opens in new window) Email
- Print (Opens in new window) Print
Description
আগাম চাষে বাম্পার ফলন—কৃষকের আস্থার প্রতীক “বীজ ঘর ১”।
শীতকালীন সবজির বাজারে সবার আগে ব্রকলি তুলে অধিক লাভ করতে চান? বীজ ঘর ডটকম নিয়ে এলো উচ্চ ফলনশীল আগাম জাতের “বীজ ঘর ১ হাইব্রিড ব্রকলি বীজ”। আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত চাষের উপযোগী এই জাতটি তার আকর্ষণীয় রঙ, নিরেট গাঁথুনি এবং বাম্পার ফলনের জন্য বাংলাদেশের কৃষকদের প্রথম পছন্দ।
কেন ‘বীজ ঘর ১’ হাইব্রিড ব্রকলি বীজ বেছে নিবেন?
- আগাম ও দ্রুত ফলনশীল: এটি একটি আগাম জাত, যা বপনের মাত্র ৬৫-৭০ দিনের মধ্যেই ফসল সংগ্রহের উপযোগী হয়। ফলে বাজারের সেরা দামটি ধরা সম্ভব হয়।
- আকর্ষণীয় আকার ও ওজন: প্রতিটি ব্রকলি গোলাকার এবং ওজনে ৮০০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত হয়ে থাকে। ওজনে বেশি হওয়ায় কৃষকরা আর্থিকভাবে লাভবান হন।
- সেরা গুণমান: এই জাতের ব্রকলির রঙ গাঢ় সবুজ এবং গাঁথুনি অত্যন্ত চমৎকার ও নিরেট (Tight)। এটি খেতেও খুব সুস্বাদু।
- পরিবহনে সুবিধাজনক: এর নিচের পাতাগুলো ঘন এবং সুসজ্জিত থাকায় ব্রকলিটি সুরক্ষিত থাকে। ফলে দূর-দূরান্তের বাজারে পরিবহনের সময় এটি সহজে নষ্ট হয় না বা দাগ পড়ে না।
- রোগ প্রতিরোধ ক্ষমতা: উচ্চমাত্রায় ভাইরাস সহনশীল হওয়ায় এই জাতে রোগবালাইয়ের আক্রমণ অন্যান্য সাধারণ জাতের তুলনায় অনেক কম।
চাষাবাদ ও প্রযুক্তিগত তথ্য:
- বপনের সময়: ব্রকলি চাষের উৎকৃষ্ট সময় হলো আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত।
- ফসল সংগ্রহ: চারা রোপণের ৬৫-৭০ দিন পর থেকেই ব্রকলি সংগ্রহ করা যায়।
ছাদ বাগান ও পারিবারিক পুষ্টি: পুষ্টিগুণে ভরপুর এই সবজিটি এখন আপনার হাতের নাগালে। ছাদ বাগান, বারান্দার টব বা বাড়ির আঙ্গিনায় এই হাইব্রিড জাতটি চাষ করে সহজেই পরিবারের জন্য ফরমালিন মুক্ত ভিটামিনের চাহিদা পূরণ করতে পারেন।
আগাম ব্রকলি চাষে ঝুঁকি কমাতে এবং নিশ্চিত ফলন পেতে আজই সংগ্রহ করুন বীজ ঘর ডটকম-এর “বীজ ঘর ১” হাইব্রিড ব্রকলি বীজ।
(চাষের বিস্তারিত নিয়ম জানতে আমাদের ওয়েবসাইটে দেওয়া ‘ব্রকলি চাষ পদ্ধতি’ দেখে নিতে পারেন।)
বীজকেনারপূর্বেসতর্কবার্তা
ব্রকলি বীজ থেকে চারা উৎপাদন একটি যত্নের কাজ। এটি খুব কঠিন নয়,তবে কিছুটা সাধনা ও মনোযোগ প্রয়োজন। সফলভাবে চারা উৎপাদনের জন্য কেবল বীজের গুণগত মানই যথেষ্ট নয়—এর পাশাপাশি প্রয়োজন:
- উপযুক্ত আবহাওয়া
- উর্বর মাটি ও সঠিক পরিবেশ
- পর্যাপ্ত আর্দ্রতা
- কীটপতঙ্গ ও রোগবালাইয়ের সঠিক ব্যবস্থাপনা
চারা তৈরির জন্য করণীয় (পদ্ধতি):
- বীজ পাওয়ার পর প্রথমে ২–৩ ঘণ্টা রোদে শুকিয়ে নিন।
- রোদ থেকে এনে বীজ ঠাণ্ডা (normal temperature) হলে,
- ৮–১০ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন।
- এরপর বীজ রোপণ করুন প্রস্তুতকৃত মাটিতে।
এসব ধাপ অনুসরণ করলে অঙ্কুরোদ্গম (germination)ভালো হবে এবং চারা সবল হবে।
পণ্যের বিবরণ (SKU Details):
- SKU: BGC-0024
- জাতের নাম: বীজ ঘর-১ ব্রকলি বীজ (হাইব্রিড)।
- জাতের ধরন: F1 হাইব্রিড।
- ওজন- মিনি প্যাক ও ৫ গ্রাম প্যাক।
- অঙ্কুরোদগম হার- ৮০%।
- বিশুদ্ধতা- ৯৮%।
- Provided By: বীজ ঘর ডটকম।
Discover more from বীজ ঘর ডটকম
Subscribe to get the latest posts sent to your email.
Additional information
| প্যাক সাইজ (ওজন) |
|---|
Only logged in customers who have purchased this product may leave a review.
Related products
- Sale!

সাওদা ১ – হাইব্রিড মিষ্টি কুমড়া বীজ (বারোমাসি ও উচ্চ ফলনশীল)
50.00৳ – 190.00৳Price range: 50.00৳ through 190.00৳ - Sale!

ফলনে সেরা আয়মন ১ হাইব্রিড লাউ বীজ (উচ্চ ফলনশীল ও বারোমাসি)
50.00৳ – 110.00৳Price range: 50.00৳ through 110.00৳ - Sale!

বীজ ঘর-১ হাইব্রিড বেগুন বীজ (বারোমাসি ও থোকায় থোকায় ফলন)
50.00৳ – 150.00৳Price range: 50.00৳ through 150.00৳ - Sale!

মাহমুদা ১ হাইব্রিড ঝিঙ্গা বীজ (ভাইরাস সহনশীল ও আগাম জাত)
70.00৳ – 290.00৳Price range: 70.00৳ through 290.00৳

Reviews
There are no reviews yet.