বীজ ঘর-১ হাইব্রিড মুলা বীজ (বারোমাসি ও ৩৫ দিনে ফলন)
70.00৳ – 280.00৳Price range: 70.00৳ through 280.00৳
ধবধবে সাদা, সোজা গড়ন—৩৫ দিনেই লাভের ধরন!
সারা বছর চাষ উপযোগী দ্রুত ফলনশীল জাত। বপনের ৩৫- ৪০ দিনে ফসল সংগ্রহ করা যায়। প্রতিটি মূলার ওজন ২০০-২৫০ গ্রাম হয়। মাটিতে বপনকৃত প্রত্যেকটি বীজ থেকে সুস্থ্য সবল মূলা হয়। রং হয় ধবধবে সাদা; অমৌসুমে চাষযোগ্য।
পুনশ্চ: ছবি গুলি শুধুমাত্র রেফারেন্সের উদ্দেশ্যে ব্যবহার করা হল। জলবায়ু, বয়স, উচ্চতা ইত্যাদির উপর ভিত্তি করে প্রকৃত পণ্যের আকৃতি বা চেহারার পরিবর্তিত হতে পারে।
শেয়ার করুণ...
- Share on X (Opens in new window) X
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Email a link to a friend (Opens in new window) Email
- Print (Opens in new window) Print
Description
মুলা চাষে কৃষকদের প্রধান সমস্যা গুলোর অন্যতম হলো—মুলা বাঁকা হয়ে যাওয়া এবং ভেতরে ফাঁপা হয়ে যাওয়া। এই সমস্যার সমাধান নিয়ে এলো বীজ ঘর ডটকম-এর “বীজ ঘর-১ হাইব্রিড মুলা” বীজ।
এটি এমন একটি জাত যা মাটির ওপরে অর্ধেক ভেসে থাকে, তাই তোলা সহজ এবং দেখতে ধবধবে সাদা হয়। মাত্র ৩৫-৪০ দিনের মধ্যে ফলন তুলে কৃষকরা দ্রুত লাভের মুখ দেখতে পারে।
কেন ‘বীজ ঘর-১’ হাইব্রিড মুলা বীজ বেছে নিবেন?
- সুপার ফাস্ট ফলন: বীজ বপনের মাত্র ৩৫ থেকে ৪০ দিনের মধ্যেই মুলা খাওয়ার উপযোগী হয়। অমৌসুমেও এর দারুণ ফলন পাওয়া যায়।
- আকর্ষণীয় গড়ন ও রঙ: এই জাতের মুলা ধবধবে সাদা, মসৃণ এবং সোজা হয়। এর কোনো পার্শ্ব শিকড় হয় না এবং গলার অংশ চিকন হয় না। ক্ষেতের প্রতিটি মুলা একই আকৃতির হয়।
- ফাঁপা ও আঁশমুক্ত: জমিতে বেশি দিন রেখে দিলেও এই মুলা ভেতরে ফাঁপা হয় না বা আঁশ হয় না। এটি খেতে অত্যন্ত মোলায়েম ও সুস্বাদু।
- সহজ সংগ্রহ: এই জাতের মূলার অর্ধেকের বেশি অংশ মাটির ওপরে থাকে। ফলে ফসল তোলার সময় মুলা ভেঙে যায় না এবং খুব সহজেই হাত দিয়ে তোলা যায়।
- পাতা ও আবহাওয়া: এর পাতা ছোট হওয়ায় খুব ঘন করে লাগানো যায়। এটি প্রতিকূল আবহাওয়া এবং উচ্চ তাপমাত্রায়ও টিকে থাকতে পারে।
চাষাবাদ ও প্রযুক্তিগত তথ্য:
- বপনের সময়: সারা বছর চাষ করার উপযোগী (বারোমাসি)।
- ফলের ওজন: প্রতিটি মূলার গড় ওজন ২০০ থেকে ২৫০ গ্রাম।
- চারা উৎপাদন: প্রতিটি বীজ থেকেই সুস্থ ও সবল চারা এবং মুলা পাওয়া যায়।
ছাদ বাগান ও পারিবারিক পুষ্টি: বাণিজ্যিক চাষাবাদের পাশাপাশি শৌখিন বাগানীদের জন্য এটি একটি জাদুকরী সবজি। বাসার ছাদ, ব্যালকনি বা টবে খুব সহজেই এই মুলা চাষ করা যায়। মাত্র এক মাসের সামান্য পরিচর্যাতেই পরিবারের জন্য ফরমালিন মুক্ত সবজির জোগান দেওয়া সম্ভব।
⚠️ বীজ রোপণ ও নির্দেশাবলী (বিশেষ দ্রষ্টব্য)
মুলা বীজ আকারে ছোট ও নরম হয়, তাই লাউ-কুমড়ার মতো দীর্ঘক্ষণ ভেজানোর প্রয়োজন নেই। সঠিক অঙ্কুরোদ্গমের জন্য নিচের নিয়মটি মানুন:
☀️ ধাপ ১ (রোদ): প্যাকেট খোলার পর বীজগুলো ১-২ ঘণ্টা হালকা রোদে শুকিয়ে নিন।
❄️ ধাপ ২ (ঠাণ্ডা): রোদ থেকে এনে ছায়ায় কিছুক্ষণ রেখে স্বাভাবিক তাপমাত্রায় আনুন।
💧 ধাপ ৩ (ভেজান): পরিষ্কার পানিতে ৪ থেকে ৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন (এর বেশি ভেজাবেন না, পচে যেতে পারে)।
🌱 ধাপ ৪ (বপন): ভেজানো বীজ পানি থেকে তুলে ঝরঝরে করে প্রস্তুতকৃত মাটিতে ছিটিয়ে বা লাইন করে বুনুন।
(মুলা চাষে মাটি ঝুরঝুরে হওয়া খুব জরুরি, তবেই মুলা সোজা ও সুন্দর হবে। মুলা চাষের সঠিক নিয়ম, মাটি তৈরি,সার প্রয়োগ ও পরিচর্যা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে দেওয়া ‘মুলা চাষপদ্ধতি‘দেখে নিতে পারেন।)
📋 পণ্যের বিস্তারিত তথ্য (Specification)
| বৈশিষ্ট্য | বিবরণ |
| পণ্যের নাম | বীজ ঘর-১ মুলা বীজ (হাইব্রিড) |
| প্রোডাক্ট কোড (SKU) | BGC-0119 |
| জাতের ধরন | F1 হাইব্রিড |
| প্যাকেট সাইজ | ১০ গ্রাম ও ৫০ গ্রাম |
| অঙ্কুরোদগম হার | ৮০% |
| বিশুদ্ধতা | ৯৮% |
| সরবরাহকারী | বীজ ঘর ডটকম |
Discover more from বীজ ঘর ডটকম
Subscribe to get the latest posts sent to your email.
Additional information
| Weight | N/A |
|---|---|
| প্যাক সাইজ (ওজন) |
Only logged in customers who have purchased this product may leave a review.
Related products
- Sale!

মুনজেরিন ১ হাইব্রিড চিচিঙ্গা বীজ (সোজা ফল ও মসৃণ ত্বক)
70.00৳ – 250.00৳Price range: 70.00৳ through 250.00৳ - Sale!

হাইব্রিড ব্রকলি বীজ – বীজ ঘর ১ (আগাম জাত)
140.00৳ – 450.00৳Price range: 140.00৳ through 450.00৳ - Sale!

মারইয়াম-১ হাইব্রিড ফুলকপি বীজ (আগাম জাত ও উচ্চ ফলনশীল)
120.00৳ – 950.00৳Price range: 120.00৳ through 950.00৳ - Sale!

কায়েস ১ হাইব্রিড চালকুমড়া বীজ (চকচকে ও উচ্চ ফলনশীল)
70.00৳ – 210.00৳Price range: 70.00৳ through 210.00৳

Reviews
There are no reviews yet.