Sale!

হাইব্রিড খিরা বীজ (বীজ ঘর-১) – বারোমাসি ও ৩৫ দিনে ফলন

Price range: 70.00৳ through 180.00৳

৩৫ দিনেই ফলন শুরু, গিঁটে গিঁটে ধরবে খিরা—লাভের পাল্লা হবে ভারি!

এটি বারমাসি জাত, উচ্চফলনশীল খিরা।দীর্ঘদিন ধরে ফল, দেয়, প্রচুর ধরে এবং ফল রং উজ্জ্বল সবুজ।ফলের গড় ওজন ২০০-২৫০ গ্রাম। বীজ বপনের পর ৩৫-৪০ দিনে পর থেকে খিরা উঠানো শুরু করা যায়। এই বারমাসি জাতের খিরা সারা বছরই চাষ করা যায়; বর্ষাতেও দারুন ফলন দেয়।

প্রতি শতাংশে জমিতে সর্বোচ্চ ১০০ বীজ রোপন করতে হবে।

পুনশ্চ: ছবি গুলি শুধুমাত্র রেফারেন্সের উদ্দেশ্যে ব্যবহার করা হল। জলবায়ু, বয়স, উচ্চতা ইত্যাদির উপর ভিত্তি করে প্রকৃত পণ্যের আকৃতি বা চেহারার পরিবর্তিত হতে পারে।

Description

আপনি কি খিরা চাষে লাভ করতে চান দ্রুততম সময়ে? কিংবা বর্ষাকালে সাধারণ জাতে ফলন পাচ্ছেন না? আপনার সব সমস্যার সমাধান নিয়ে এসেছে বীজ ঘর ডটকম-এর “বীজ ঘর-১ হাইব্রিড খিরা” বীজ।

এটি এমন একটি জাত যা বর্ষা বা তীব্র গরম—সব ঋতুতেই গিঁটে গিঁটে ফলন দেয়। মাত্র এক মাসেই ফলন শুরু হওয়ায় এটি কৃষকের নগদ আয়ের সেরা উৎস।

কেন ‘বীজ ঘর-১’ হাইব্রিড খিরা বীজ বেছে নিবেন?

  • সুপার ফাস্ট হারভেস্ট: বীজ বপনের মাত্র ৩৫ থেকে ৪০ দিনের মধ্যেই খিরা তোলা শুরু করা যায়। অর্থাৎ খুব অল্প সময়েই আপনি বিনিয়োগের টাকা ঘরে তুলতে পারবেন।
  • গিঁটে গিঁটে ফলন: এই জাতের প্রতিটি গাছে প্রচুর ফল ধরে। গিঁটে গিঁটে ফল ধরার কারণে অল্প জায়গায় অনেক বেশি উৎপাদন পাওয়া যায়।
  • সেরা বাজার দর: খিরাগুলো সুষম আকৃতির, মোলায়েম এবং উজ্জ্বল সবুজ রঙের হয়। সবচেয়ে বড় সুবিধা হলো, এই খিরা উত্তোলনের পর সহজে লাল বা হলুদ হয় না, তাই বাজারে দীর্ঘক্ষণ সতেজ থাকে।
  • স্বাদ ও গুণমান: ফলের গড় ওজন ২০০-২৫০ গ্রাম এবং লম্বায় প্রায় ৫ ইঞ্চি হয়। এটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং কোনোভাবেই তিতা হয় না
  • রোগ ও আবহাওয়া সহিষ্ণু: এটি উচ্চমাত্রায় ভাইরাস মুক্ত এবং ব্যাকটেরিয়া জনিত ধ্বসা রোগ প্রতিরোধী। বর্ষাকালেও এর ফলন কমে না। গাছের শেষ বয়স পর্যন্ত ফলের আকার একই থাকে।

চাষাবাদ ও প্রযুক্তিগত তথ্য:

  • বপনের সময়: বারোমাসি জাত (তীব্র শীত ছাড়া সারা বছর চাষযোগ্য)।
  • চাষ পদ্ধতি: মাচা (Trellis) এবং মাটি—উভয় পদ্ধতিতেই চাষ করা যায়।
  • বীজের হার: শতক প্রতি সর্বোচ্চ ১০০টি বীজ রোপণ করা ভালো।

ছাদ বাগান ও পারিবারিক পুষ্টি:বাণিজ্যিক চাষাবাদের পাশাপাশি শৌখিন বাগানীদের জন্য এটি একটি দারুণ সবজি। বাসার ছাদ বা বারান্দার টবে মাত্র ২টি গাছ লাগালেই পরিবারের সালাদের চাহিদা পূরণ করা সম্ভব। নিজের হাতে ফলানো ফরমালিন মুক্ত সবজির স্বাদই আলাদা।

এছাড়া, ভালো ফলন পেতে খিরাচাষের সঠিক নিয়ম,সার প্রয়োগ ও পরিচর্যা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে দেওয়া ‘খিরা চাষ পদ্ধতি’ জেনে নিন।

⚠️ বীজ রোপণ ও নির্দেশাবলী

খিরার বীজ মাঝারি শক্ত হয়, তাই লাউ-কুমড়ার মতো খুব বেশি সময় না ভিজিয়ে পরিমিত সময় ভেজানো উচিত।

☀️ ধাপ ১ (রোদ): প্যাকেট খোলার পর বীজগুলো ১-২ ঘণ্টা হালকা রোদে শুকিয়ে নিন।

❄️ ধাপ ২ (ঠাণ্ডা): রোদ থেকে এনে স্বাভাবিক তাপমাত্রায় ঠাণ্ডা করুন।

💧 ধাপ ৩ (ভেজান): পরিষ্কার পানিতে ১২ থেকে ২৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন (এর বেশি ভেজানোর প্রয়োজন নেই)।

🌱 ধাপ ৪ (বপন): ভেজানো বীজ পানি থেকে তুলে সামান্য শুকিয়ে (ঝরঝরে করে) প্রস্তুতকৃত মাটিতে বা পিট মসে রোপণ করুন।

(সঠিক যত্ন নিলে প্রতিটি বীজ থেকেই সুস্থ চারা পাওয়া সম্ভব)

📋 পণ্যের বিস্তারিত তথ্য (Specification)
বৈশিষ্ট্য বিবরণ
পণ্যের নাম বীজ ঘর-১ খিরা বীজ (হাইব্রিড)
প্রোডাক্ট কোড (SKU) BGC-0120
জাতের ধরন F1 হাইব্রিড (উচ্চ ফলনশীল)
প্যাকেট সাইজ ৩০ পিস ও ২০০ পিস
অঙ্কুরোদগম হার ৮০%
বিশুদ্ধতা ৯৮%
সরবরাহকারী বীজ ঘর ডটকম

Discover more from বীজ ঘর ডটকম

Subscribe to get the latest posts sent to your email.

Additional information

Weight N/A
প্যাক সাইজ (সংখ্যা)

১০০ পিস, ৩০ পিস

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

blank
হাইব্রিড খিরা বীজ (বীজ ঘর-১) – বারোমাসি ও ৩৫ দিনে ফলন
Price range: 70.00৳ through 180.00৳
Need Help?