বীজ ঘর-১ সবুজ লেটুস পাতা বীজ (উচ্চমূল্য ও দ্রুত ফলন)
50.00৳ – 180.00৳Price range: 50.00৳ through 180.00৳
৩০ দিনেই সালাদ রেডি, লাভ হবে পকেট ভর্তি!
সাধারণ ফসলের বৃত্ত থেকে বেরিয়ে এসে ‘নিরাপদ ও উচ্চমূল্যের সবজি’ চাষে নিজেকে যুক্ত করুন। বীজ ঘর ডটকম এর ‘বীজ ঘর ১ লেটুস পাতা’ হাইব্রিড বীজের উপর আস্থা রেখে আপনিও হতে পারেন একজন সফল ও লাভবান কৃষক।
শেয়ার করুণ...
- Share on X (Opens in new window) X
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Email a link to a friend (Opens in new window) Email
- Print (Opens in new window) Print
Description
বর্তমানে সময়ে বার্গার, স্যান্ডউইচ থেকে শুরু করে স্বাস্থ্যসচেতন মানুষের সালাদ বাউলে—সব খাবারে লেটুস পাতার ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদাকে কাজে লাগিয়ে কৃষকের ভাগ্য বদলাতে বীজ ঘর ডটকম নিয়ে এসেছে উন্নত প্রযুক্তিতে উদ্ভাবিত “বীজ ঘর-১ হাইব্রিড লেটুস পাতা” বীজ।
এটি চাষে খরচ খুবই কম, কিন্তু বাজারে এর দাম ও চাহিদা দুটোই আকাশচুম্বী। মাত্র এক মাসেই এই ফসল ঘরে তোলা যায়।
কেন ‘বীজ ঘর-১’ লেটুস পাতা বীজ বেছে নিবেন?
- স্বল্প সময়ে অধিক লাভ: লেটুস পাতা লাগানোর মাত্র ৩০ থেকে ৪৫ দিনের মধ্যেই খাবারের ও বিক্রির উপযুক্ত হয়ে যায়। এই চাষে খরচ খুবই নগণ্য, অথচ বাজারে প্রতিটি গাছ ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বিক্রি করা যায়।
- আকর্ষণীয় ও পুষ্টিকর: এই জাতের লেটুস পাতাগুলো দেখতে উজ্জ্বল সবুজ, সতেজ এবং সাইজে বড় হয়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’, ‘বি’ ও ‘সি’ রয়েছে, যা সুষম খাদ্য হিসেবে দারুণ জনপ্রিয়।
- শীতকালীন সেরা ফসল: আমাদের দেশের আবহাওয়ায় রবি মৌসুমে (অক্টোবর থেকে জানুয়ারি) এটি চাষের জন্য সবচেয়ে উপযোগী। শীতের ঠান্ডা আবহাওয়ায় এর বৃদ্ধি খুব ভালো হয় এবং পাতা সতেজ থাকে।
- রোগমুক্ত চাষ: এটি উচ্চমাত্রায় ভাইরাস সহনশীল জাত, তাই রোগবালাইয়ের আক্রমণ খুব কম হয়। ফলে বিষমুক্ত সবজি উৎপাদন করা সহজ।
- তাপমাত্রা সংবেদনশীল: এই জাতটি এমনভাবে উন্নয়ন করা হয়েছে যে, কম তাপমাত্রায় এর ফলন ভালো হয় এবং দ্রুত ফুল ফোটে না (ফুল ফুটলে পাতার স্বাদ নষ্ট হয়ে যায়)।
চাষাবাদ ও প্রযুক্তিগত তথ্য:
- বপনের সময়: রবি মৌসুম (অক্টোবর থেকে জানুয়ারি)।
- ফসল সংগ্রহ: ৩০-৪৫ দিন পর।
- চাষ পদ্ধতি: এটি সাধারণত একবর্ষজীবী হার্বস হিসেবে চাষ করা হয়।
ছাদ বাগান ও পারিবারিক পুষ্টি:বাণিজ্যিক চাষাবাদের পাশাপাশি শৌখিন বাগানীদের জন্য লেটুস পাতা একটি আনন্দের ফসল। বাসার ছাদ, বারান্দার ছোট টব, বোতল বা ঝুলন্ত টবে এটি খুব সহজেই চাষ করা যায়। নিজের হাতের ফরমালিন মুক্ত লেটুস দিয়ে বানানো সালাদের স্বাদই আলাদা। জেনেনিন লেটুস পাতা চাষ পদ্ধতি।
⚠️ বীজ রোপণ ও নির্দেশাবলী (বিশেষ সতর্কতা)
লেটুস বীজ খুব ছোট ও নাজুক হয়। লাউ-কুমড়ার মতো এটি বেশিক্ষণ ভেজানো যাবে না। সঠিক নিয়মে চারা তৈরির জন্য নিচের ধাপগুলো মানুন:
☀️ ধাপ ১ (রোদ): প্যাকেট খোলার পর বীজগুলো ১ ঘণ্টা হালকা বাতাসে বা মৃদু রোদে রাখুন।
❄️ ধাপ ২ (ঠাণ্ডা): রোদ থেকে এনে ছায়ায় রেখে স্বাভাবিক তাপমাত্রায় ঠাণ্ডা করুন।
💧 ধাপ ৩ (ভেজান): পরিষ্কার পানিতে মাত্র ৪ থেকে ৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন (এর বেশি ভেজাবেন না)।
🌱 ধাপ ৪ (বপন): ভেজানো বীজ পানি থেকে তুলে টিস্যু বা কাপড়ে জড়িয়ে হালকা জাগ (Sprout) দিতে পারেন। অথবা ঝুরঝুরে মাটিতে ছিটিয়ে দিয়ে উপরে খুব হালকা মাটির আস্তরণ দিন (লেটুস বীজ গজাতে আলো-বাতাস দরকার হয়, তাই বেশি গভীরে পুঁতবেন না)।
(টিপস: লেটুস গাছ রোদ পছন্দ করে কিন্তু অতিরিক্ত গরম সহ্য করতে পারে না, তাই শীতকালে চাষ করাই বুদ্ধিমানের কাজ)
📋 পণ্যের বিস্তারিত তথ্য (Specification)
| বৈশিষ্ট্য | বিবরণ |
| পণ্যের নাম | বীজ ঘর-১ লেটুস পাতা বীজ |
| প্রোডাক্ট কোড (SKU) | BGC-0005 |
| জাতের ধরন | উচ্চ ফলনশীল |
| প্যাকেট সাইজ | মিনি প্যাক ও ৫ গ্রাম |
| অঙ্কুরোদগম হার | ৮০% |
| বিশুদ্ধতা | ৯৮% |
| সরবরাহকারী | বীজ ঘর ডটকম |
Discover more from বীজ ঘর ডটকম
Subscribe to get the latest posts sent to your email.
Additional information
| প্যাক সাইজ (ওজন) |
|---|
Only logged in customers who have purchased this product may leave a review.
Related products
- Sale!

উচ্চ ফলনশীল টক পালং / চুকাপালং বীজ – বীজ ঘর ১ (শীতকালীন জাত)
150.00৳Original price was: 150.00৳.110.00৳Current price is: 110.00৳. - Sale!

উচ্চ ফলনশীল হলুদ ছন ফুল বীজ
100.00৳Original price was: 100.00৳.70.00৳Current price is: 70.00৳. - Sale!

উচ্চ ফলনশীল ধৈঞ্চা বীজ (বহুগুণ সম্পন্ন উদ্ভিদ)
2,200.00৳Original price was: 2,200.00৳.2,100.00৳Current price is: 2,100.00৳. - Sale!

উচ্চ ফলনশীল বিলাতি ধনিয়া পাতা বীজ – বীজ ঘর ১ (বারোমাসি)
110.00৳ – 2,950.00৳Price range: 110.00৳ through 2,950.00৳

Reviews
There are no reviews yet.