বীজ ঘর-১ হাইব্রিড পার্পল কিং বেগুন বীজ (লম্বা ও বারোমাসি)
50.00৳ – 170.00৳Price range: 50.00৳ through 170.00৳
পার্পল কিং গাঢ় বেগুনী বর্ণের, মোলায়েম, কোমল ও খেতেও খুব সু-স্বাদু। গাছ মাঝারি আকৃতির এবং ঝোপালো হয়ে থাকে। প্রতি মৌসুমে এক একটি গাছ থেকে ২০-৩০ কেজি পর্যন্ত বেগুন পাওয়া যায়। একেকটি ফলের দৈর্ঘ্য ২৬-৩০ সেমি বা ১০-১২ ইঞ্চি হয়। প্রতিটি ফলের গড় ওজন ১৫০-১৮০ গ্রাম। পার্পল কিং চারা রোপনের ৬০ থেকে ৭০ দিনের মধ্যে ফলন তোলা যায়।
পুনশ্চ: ছবি গুলি শুধুমাত্র রেফারেন্সের উদ্দেশ্যে ব্যবহার করা হল। জলবায়ু, বয়স, উচ্চতা ইত্যাদির উপর ভিত্তি করে প্রকৃত পণ্যের আকৃতি বা চেহারার পরিবর্তিত হতে পারে।
শেয়ার করুণ...
- Share on X (Opens in new window) X
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Email a link to a friend (Opens in new window) Email
- Print (Opens in new window) Print
Description
লবণাক্ততা ও রোগ সহিষ্ণু, সারা বছর ফলনে সেরা—পার্পল কিং!
বেগুন চাষে পোকা মাকড় আর ঢলে পড়া রোগ (Wilt) নিয়ে চিন্তিত? সব দুশ্চিন্তা দূর করতে বীজ ঘর ডটকম নিয়ে এসেছে আধুনিক কৃষি প্রযুক্তির সেরা উপহার “বীজ ঘর-১ হাইব্রিড পার্পল কিং (লম্বা)” বেগুন বীজ। এটি লবণাক্ততা, খরা ও বৃষ্টি সহনশীল একটি বারোমাসি জাত। দীর্ঘমেয়াদী ফলন এবং রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে এটি এখন বাংলাদেশের কৃষকদের আস্থার শীর্ষে।
কেন ‘বীজ ঘর-১’ হাইব্রিড পার্পল কিং বেগুন বীজ বেছে নিবেন?
- প্রতিকূল পরিবেশ ও রোগ প্রতিরোধী: এই জাতটি তাপ, বৃষ্টি এবং লবণাক্ততা সহিষ্ণু। সবচেয়ে বড় সুবিধা হলো, এটি বেগুনের প্রধান শত্রু ডগা ও ফল ছিদ্রকারী পোকা এবং ব্যাক্টেরিয়াল উইল্ট (ঢলে পড়া রোগ) প্রতিরোধী।
- অবিশ্বাস্য ফলন: এটি অত্যন্ত উচ্চ ফলনশীল জাত। প্রতিটি গাছ থেকে মৌসুমে ২০-৩০ কেজি পর্যন্ত বেগুন পাওয়া সম্ভব। গাছ ঝোপালো হয় এবং প্রচুর ফল ধরে।
- দীর্ঘমেয়াদী ফসল: উঁচু জমি বা যেখানে পানি জমে না, সেখানে এই জাতের গাছ দেড় থেকে দুই বছর পর্যন্ত বেঁচে থাকে এবং টানা ফলন দেয়।
- আকর্ষণীয় রঙ ও সাইজ: বেগুনগুলো গাঢ় বেগুনি (কালচে) বর্ণের এবং লম্বা হয়। প্রতিটি ফলের গড় ওজন ১০০ থেকে ২০০ গ্রাম। রঙ এবং সাইজ শেষ পর্যন্ত একই থাকে।
- সেরা গুণমান: এই বেগুন অত্যন্ত মোলায়েম, কোমল এবং খেতে সুস্বাদু। ওজনে বেশি হওয়ায় এবং দীর্ঘ দিন ফলন দেওয়ায় চাষিরা আর্থিকভাবে অত্যন্ত লাভবান হন।
চাষাবাদ ও প্রযুক্তিগত তথ্য:
- বপনের সময়: সারা বছর চাষ উপযোগী একটি বারোমাসি জাত।
- ফসল সংগ্রহ: বীজ বপনের মাত্র ৭০-৭৫ দিনের মধ্যেই প্রথম ফসল সংগ্রহ করা যায়।
- মাটি: সব ধরনের মাটিতেই চাষ করা যায় (লবণাক্ত মাটিতেও ভালো হয়)।
- ফলন: গাছ প্রতি গড় ফলন ৮-১০ কেজি (সাধারণত), তবে দীর্ঘমেয়াদে যত্ন নিলে মৌসুমে ২০-৩০ কেজি পর্যন্ত হতে পারে।
ছাদ বাগান ও পারিবারিক পুষ্টি: শৌখিন বাগানীদের জন্য এটি একটি আদর্শ জাত। বাসার ছাদ, ব্যালকনি বা বাড়ির আঙ্গিনায় বড় টব বা ড্রামে এই বেগুন চাষ করা যায়। মাত্র ২-৩টি গাছই একটি পরিবারের সারা বছরের ফরমালিন মুক্ত ও ভিটামিন সমৃদ্ধ সবজির চাহিদা মেটাতে যথেষ্ট।
রোগমুক্ত গাছ, দীর্ঘমেয়াদী ফলন এবং লবণাক্ততা সহিষ্ণু জাতের নিশ্চয়তা পেতে আজই সংগ্রহ করুন বীজ ঘর ডটকম-এর “বীজ ঘর-১” হাইব্রিড পার্পল কিং (লম্বা) বেগুন বীজ।
(বেগুন চাষের সঠিক নিয়ম, মাটি প্রস্তুত, সার প্রয়োগ ও পরিচর্যা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে দেওয়া ‘বেগুন চাষ পদ্ধতি‘ দেখে নিতে পারেন।)
বীজকেনারপূর্বেসতর্কবার্তা
বেগুন বীজ থেকে চারা উৎপাদন একটি যত্নের কাজ। এটি খুব কঠিন নয়,তবে কিছুটা সাধনা ও মনোযোগ প্রয়োজন। সফলভাবে চারা উৎপাদনের জন্য কেবল বীজের গুণগত মানই যথেষ্ট নয়—এর পাশাপাশি প্রয়োজন:
- উপযুক্ত আবহাওয়া
- উর্বর মাটি ও সঠিক পরিবেশ
- পর্যাপ্ত আর্দ্রতা
- কীটপতঙ্গ ও রোগবালাইয়ের সঠিক ব্যবস্থাপনা
চারা তৈরির জন্য করণীয় (পদ্ধতি):
- বীজ পাওয়ার পর প্রথমে ২–৩ ঘণ্টা রোদে শুকিয়ে নিন।
- রোদ থেকে এনে বীজ ঠাণ্ডা (normal temperature) হলে,
- ৮–১০ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন।
- এরপর বীজ রোপণ করুন প্রস্তুতকৃত মাটিতে।
এসবধাপঅনুসরণকরলেঅঙ্কুরোদ্গম (germination)ভালোহবেএবংচারাসবলহবে।
পণ্যের বিবরণ (SKU Details):
- SKU: BGC-0098
- জাতের নাম: বীজ ঘর-১ পার্পল কিং (লম্বা) বেগুন বীজ (হাইব্রিড)।
- জাতের ধরন: F1 হাইব্রিড।
- ওজন- মিনি প্যাক, ৫ ও ১০ গ্রাম প্যাক।
- অঙ্কুরোদগম হার- ৮০%।
- বিশুদ্ধতা- ৯৮%।
- Provided By: বীজ ঘর ডটকম।
Discover more from বীজ ঘর ডটকম
Subscribe to get the latest posts sent to your email.
Additional information
| প্যাক সাইজ (ওজন) |
|---|
Only logged in customers who have purchased this product may leave a review.
Related products
- Sale!

কায়েস ১ হাইব্রিড চালকুমড়া বীজ (চকচকে ও উচ্চ ফলনশীল)
70.00৳ – 210.00৳Price range: 70.00৳ through 210.00৳ - Sale!

হাইব্রিড মরিচ বীজ – বীজ ঘর ১ (বারোমাসি ও গিঁটে গিঁটে ফলন)
110.00৳ – 490.00৳Price range: 110.00৳ through 490.00৳ - Sale!

নুসাইবা ১ হাইব্রিড বাঁধাকপি বীজ
110.00৳ – 600.00৳Price range: 110.00৳ through 600.00৳ - Sale!

মারইয়াম-১ হাইব্রিড ফুলকপি বীজ (আগাম জাত ও উচ্চ ফলনশীল)
120.00৳ – 950.00৳Price range: 120.00৳ through 950.00৳

Reviews
There are no reviews yet.