উচ্চ ফলনশীল তাহেরপুরী পেঁয়াজ বীজ – বীজ ঘর ১ (আগাম জাত)
70.00৳ – 450.00৳Price range: 70.00৳ through 450.00৳
বীজ ঘর তাহেরপুরী পেঁয়াজ এক কন্দ বিশিষ্ট হওয়ায় অধিক মূল্যে বিক্রয়যোগ্য। সারা বছর সংরক্ষণ করা যায় এবংদীর্ঘ দিনসংরক্ষণে ওজন কমে না।
পুনশ্চ: ছবি গুলি শুধুমাত্র রেফারেন্সের উদ্দেশ্যে ব্যবহার করা হল। জলবায়ু, বয়স, উচ্চতা ইত্যাদির উপর ভিত্তি করে প্রকৃত পণ্যের আকৃতি বা চেহারার পরিবর্তিত হতে পারে।
শেয়ার করুণ...
- Share on X (Opens in new window) X
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Email a link to a friend (Opens in new window) Email
- Print (Opens in new window) Print
Description
সারা বছর সংরক্ষণযোগ্য, ঝাঁঝ ও ফলনে সেরা—দেশি তাহেরপুরী পেঁয়াজ।
পেঁয়াজ চাষে লাভবান হতে চান? তাহেরপুরী পেঁয়াজের ঝাঁঝ আর বাম্পার ফলনের জন্য কৃষকদের আস্থার প্রতীক বীজ ঘর ডটকম। আমাদের বাছাইকৃত আগাম জাতের “বীজ ঘর তাহেরপুরী পেঁয়াজ বীজ” শীতকালীন চাষের জন্য বিশেষভাবে উপযোগী। রঙে, আকারে এবং সংরক্ষণ গুণাগুণে সেরা এই জাতটি চাষ করে আপনিও পেতে পারেন কাঙ্ক্ষিত ফলন।
কেন ‘বীজ ঘর’ তাহেরপুরী পেঁয়াজ বীজ সেরা?
- দীর্ঘদিন সংরক্ষণযোগ্য: এই পেঁয়াজের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি প্রায় সারা বছর সংরক্ষণ করা যায়। পচনশীলতা কম হওয়ায় কৃষকরা ঘরে রেখে সুবিধামতো সময়ে বিক্রি করে লাভবান হতে পারেন।
- আকর্ষণীয় কন্দ: পেঁয়াজগুলো গোলাকৃতি এবং উজ্জ্বল তাম্র বর্ণের (Copper Color) হয়। প্রতিটি পেঁয়াজ এক কন্দ বিশিষ্ট হওয়ায় বাজারে এর চাহিদা ও দাম দুটোই বেশি থাকে।
- বাম্পার ফলন: এটি উচ্চ ফলনশীল জাত। প্রতিটি পেঁয়াজের গড় ওজন ২০-৩০ গ্রাম এবং একর প্রতি ফলন ৭-৮ টন পর্যন্ত হয়ে থাকে।
- রোগ প্রতিরোধ ক্ষমতা: উচ্চমাত্রায় ভাইরাস সহনশীল হওয়ায় এই জাতে রোগবালাইয়ের আক্রমণ অন্যান্য জাতের তুলনায় কম।
চাষাবাদ ও প্রযুক্তিগত তথ্য:
- বপনের সময়: শীতকালীন এই জাতটি চাষের উপযুক্ত সময় হলো মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর।
- ফসল সংগ্রহ: বীজ বপনের মাত্র ৮৫-৯০ দিনের মধ্যেই ফসল সংগ্রহ করা যায়।
- রোপণ পদ্ধতি: ২০-২৫ দিন বয়সের চারা জমিতে ৪ X ৫ ইঞ্চি দূরত্বে রোপণ করতে হবে।
- বীজের হার: একর প্রতি মাত্র ৩ কেজি বীজের প্রয়োজন হয়।
- মাটি: সব ধরনের মাটিতেই এটি চাষ করা যায়।
ছাদ বাগান ও পারিবারিক প্রয়োজন: বাজারের ফরমালিনযুক্ত পেঁয়াজ থেকে বাঁচতে আপনার বাড়ির ছাদ বা আঙিনায় এই জাতটি চাষ করতে পারেন। অল্প জায়গায় বা টবে চাষ করেও পরিবারের সারা বছরের পেঁয়াজের চাহিদা মেটানো সম্ভব।
আগাম চাষে অধিক ফলন এবং দীর্ঘমেয়াদী সংরক্ষণের সুবিধা পেতে আজই সংগ্রহ করুন বীজ ঘর ডটকম-এর “বীজ ঘর তাহেরপুরী পেঁয়াজ” বীজ।
(চাষের বিস্তারিত নিয়ম জানতে আমাদের ওয়েবসাইটে দেওয়া ‘তাহেরপুরী পেঁয়াজ চাষ পদ্ধতি’ দেখে নিতে পারেন।)
বীজকেনারপূর্বেসতর্কবার্তা
পেঁয়াজ বীজ থেকে চারা উৎপাদন একটি যত্নের কাজ। এটি খুব কঠিন নয়,তবে কিছুটা সাধনা ও মনোযোগ প্রয়োজন। সফলভাবে চারা উৎপাদনের জন্য কেবল বীজের গুণগত মানই যথেষ্ট নয়—এর পাশাপাশি প্রয়োজন:
- উপযুক্ত আবহাওয়া
- উর্বর মাটি ও সঠিক পরিবেশ
- পর্যাপ্ত আর্দ্রতা
- কীটপতঙ্গ ও রোগবালাইয়ের সঠিক ব্যবস্থাপনা
চারা তৈরির জন্য করণীয় (পদ্ধতি):
- বীজ পাওয়ার পর প্রথমে ২–৩ ঘণ্টা রোদে শুকিয়ে নিন।
- রোদ থেকে এনে বীজ ঠাণ্ডা (normal temperature) হলে,
- ৮–১০ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন।
- এরপর বীজ রোপণ করুন প্রস্তুতকৃত মাটিতে।
এসব ধাপ অনুসরণ করলে অঙ্কুরোদ্গম (germination)ভালো হবে এবং চারা সবল হবে।
পণ্যের বিবরণ(SKU Details):
- SKU: BGC-0028
- জাতের নাম: বীজ ঘর তাহেরপুরী পেঁয়াজ
- ওজন: মিনি প্যাক ও ১০০ গ্রাম প্যাক।
- জাতের ধরন: ওপি
- অঙ্কুরোদগম হার:৮০% +
- বিশুদ্ধতা: ৯৮%
- Provided By: বীজ ঘর ডটকম
Discover more from বীজ ঘর ডটকম
Subscribe to get the latest posts sent to your email.
Additional information
| প্যাক সাইজ (ওজন) |
|---|
Only logged in customers who have purchased this product may leave a review.
Related products
- Sale!

উচ্চ ফলনশীল টক পালং / চুকাপালং বীজ – বীজ ঘর ১ (শীতকালীন জাত)
150.00৳Original price was: 150.00৳.110.00৳Current price is: 110.00৳. - Sale!

সাকিব-১ কলমি শাক বীজ (হাইব্রিড ও বারোমাসি)
50.00৳ – 220.00৳Price range: 50.00৳ through 220.00৳ - Sale!

বীজ ঘর-১ দেশি বাঙ্গি বীজ (উচ্চ ফলনশীল)
150.00৳Original price was: 150.00৳.80.00৳Current price is: 80.00৳. - Sale!

উচ্চ ফলনশীল বিলাতি ধনিয়া পাতা বীজ – বীজ ঘর ১ (বারোমাসি)
110.00৳ – 2,950.00৳Price range: 110.00৳ through 2,950.00৳

Reviews
There are no reviews yet.