আরিফা ১ হাইব্রিড ঢেঁড়স বীজ (ভাইরাস মুক্ত ও রপ্তানি যোগ্য মান)
50.00৳ – 700.00৳Price range: 50.00৳ through 700.00৳
ভাইরাস মুক্ত বাম্পার ফলন, আরিফা ১-এ কৃষকের মন!
আরিফা ১ ঢেঁড়স বীজ (হাইব্রিড) ভাইরাস হনশীল। সকল মৌসুমে চাষাবাদের উপযোগি অধিক ফলনশীল হাইব্রিড জাত।বপনের ৪৫-৫০ দিন পর ঢেঁড়স সংগ্রহ করা যায়। এটি ছাদ বাগান বা বাড়ির আঙ্গিনায় লাগানোর উপযোগী জাত।
বপনের জন্য ১২-২০ গ্রাম বীজের প্রয়োজন হয় প্রতি শতাংশে।
পুনশ্চ: ছবি গুলি শুধুমাত্র রেফারেন্সের উদ্দেশ্যে ব্যবহার করা হল। জলবায়ু, বয়স, উচ্চতা ইত্যাদির উপর ভিত্তি করে প্রকৃত পণ্যের আকৃতি বা চেহারার পরিবর্তিত হতে পারে।
শেয়ার করুণ...
- Share on X (Opens in new window) X
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Email a link to a friend (Opens in new window) Email
- Print (Opens in new window) Print
Description
ঢেঁড়স চাষাবাদে লাভ করতে হলে এমন জাত প্রয়োজন যা ভাইরাসে নষ্ট হবে না এবং বাজারে তোলার পরেও কচি থাকবে। ঠিক এই নিশ্চয়তা নিয়েই বীজ ঘর ডটকম নিয়ে এসেছে “আরিফা ১ হাইব্রিড ঢেঁড়স”।
এটি উচ্চ মাত্রায় হলুদ মোজাইক ভাইরাস সহনশীল এবং এর ফল পরিপক্ক হওয়ার ২-৩ দিন পরেও সতেজ ও কচি থাকে। ফলে বাজারে বিক্রি করে কৃষক পান সেরা দাম।
কেন ‘আরিফা ১’ হাইব্রিড ঢেঁড়স বীজ বেছে নিবেন?
- দ্বিগুণ সতেজতা: সাধারণ ঢেঁড়স একদিনেই শক্ত বা আঁশযুক্ত হয়ে যায়। কিন্তু আরিফা ১ জাতের ফল পরিপক্ক হওয়ার পরেও ২ থেকে ৩ দিন পর্যন্ত কচি ও সতেজ থাকে। এই গুণের কারণে এটি রপ্তানি যোগ্য এবং দূর-দূরান্তে পরিবহনের জন্য সেরা।
- ভাইরাসের যম: এটি উচ্চমাত্রায় ‘হলুদ মোজাইক ভাইরাস’ (Yellow Mosaic Virus) এবং ‘পাতা মোড়ানো রোগ’ সহনশীল। ফলে ক্ষেত থাকে সুস্থ এবং ফলন হয় নিশ্চিত।
- ঘন ও খাটো জাত: গাছগুলো খাটো এবং শক্ত প্রকৃতির হয়। এর পর্বমধ্য (Internodes) ছোট হওয়ায় খুব কাছাকাছি ফল ধরে এবং একই উচ্চতার গাছে সাধারণ জাতের চেয়ে অনেক বেশি ফলন পাওয়া যায়।
- প্রতিকূল আবহাওয়া জয়ী: প্রচণ্ড রোদ, উচ্চ তাপমাত্রা কিংবা টানা বৃষ্টি—সব পরিবেশেই এই জাতটি দারুণভাবে টিকে থাকতে পারে।
- সেরা গুণমান: ফলগুলো আকর্ষণীয় সবুজ রঙের, মোলায়েম এবং আঁশবিহীন। জীবনকাল শেষ না হওয়া পর্যন্ত ফলের আকার ও আকৃতি একই থাকে, বেঁকে যায় না।
চাষাবাদ ও প্রযুক্তিগত তথ্য:
- বপনের সময়: এটি বারোমাসি জাত, তাই তীব্র শীত বাদে সারা বছরই চাষ করা যায়।
- ফসল সংগ্রহ: বীজ বপনের মাত্র ৫০ থেকে ৫৫ দিনের মধ্যে প্রথম ফসল সংগ্রহ করা যায়।
- জীবনকাল: দীর্ঘমেয়াদী ফলন দেয়।
ছাদ বাগান ও পারিবারিক পুষ্টি:বাণিজ্যিক ভাবে চাষের পাশাপাশি; ভালো ফলন পাওয়ার জন্য শহুরে ছাদ বাগানীদের জন্য এটি অত্যন্ত উপযোগী।
কারণ এর গাছ খুব বেশি লম্বা হয় না এবং খাড়া প্রকৃতির। তাই ছাদের টবে বা ড্রামে অল্প জায়গায় এটি চাষ করে পরিবারের বিষমুক্ত সবজির চাহিদা মেটানো সম্ভব। আসুন এবার জেনেনি ঢেঁড়স চাষ পদ্ধতি।
⚠️ বীজ রোপণ ও নির্দেশাবলী
ঢেঁড়সের বীজের খোসা কিছুটা শক্ত হয়, তাই দ্রুত অঙ্কুরোদ্গমের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
☀️ ধাপ ১ (রোদ): প্যাকেট খোলার পর বীজগুলো ১-২ ঘণ্টা হালকা রোদে শুকিয়ে নিন।
❄️ ধাপ ২ (ঠাণ্ডা): রোদ থেকে এনে ছায়ায় রেখে স্বাভাবিক তাপমাত্রায় ঠাণ্ডা করুন।
💧 ধাপ ৩ (ভেজান): এরপর বীজগুলো পরিষ্কার পানিতে ১২ থেকে ২৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন (খোসা নরম হওয়া পর্যন্ত)।
🌱 ধাপ ৪ (বপন): ভেজানো বীজ পানি থেকে তুলে সামান্য শুকিয়ে (ঝরঝরে করে) প্রস্তুতকৃত মাটিতে বা সিডলিং ট্রে-তে রোপণ করুন।
(টিপস: ঢেঁড়স গাছ পানি সহ্য করতে পারে না, তাই জমিতে বা টবে যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখবেন)
📋 পণ্যের বিস্তারিত তথ্য (Specification)
| বৈশিষ্ট্য | বিবরণ |
| পণ্যের নাম | আরিফা ১ ঢেঁড়স (হাইব্রিড) |
| প্রোডাক্ট কোড (SKU) | BGC-0131 |
| জাতের ধরন | F1 হাইব্রিড (উচ্চ ফলনশীল) |
| প্যাকেট সাইজ | ৫ গ্রাম, ৫০ গ্রাম ও ১০০ গ্রাম |
| অঙ্কুরোদগম হার | ৮০% |
| বিশুদ্ধতা | ৯৮% |
| সরবরাহকারী | বীজ ঘর ডটকম |
Discover more from বীজ ঘর ডটকম
Subscribe to get the latest posts sent to your email.
Additional information
| Weight | 50 g |
|---|---|
| প্যাক সাইজ (ওজন) |
Only logged in customers who have purchased this product may leave a review.
Related products
- Sale!

মুনজেরিন ১ হাইব্রিড চিচিঙ্গা বীজ (সোজা ফল ও মসৃণ ত্বক)
70.00৳ – 250.00৳Price range: 70.00৳ through 250.00৳ - Sale!

বীজ ঘর-১ হাইব্রিড কালার ফুলকপি বীজ (আগাম ও উচ্চ ফলনশীল)
130.00৳ – 900.00৳Price range: 130.00৳ through 900.00৳ - Sale!

বীজ ঘর-১ হাইব্রিড বড় শসা বীজ (ওজনে সেরা ও দ্রুত ফলনশীল)
50.00৳ – 350.00৳Price range: 50.00৳ through 350.00৳ - Sale!

মাহমুদা ১ হাইব্রিড ঝিঙ্গা বীজ (ভাইরাস সহনশীল ও আগাম জাত)
70.00৳ – 290.00৳Price range: 70.00৳ through 290.00৳

Reviews
There are no reviews yet.