Sale!

মাহমুদা ১ হাইব্রিড ঝিঙ্গা বীজ (ভাইরাস সহনশীল ও আগাম জাত)

Price range: 70.00৳ through 290.00৳

গরমেও টলে না, ভাইরাসে গলে না—মাহমুদা ১ এর জুড়ি মেলা ভার!

ঝিঙ্গা বীজ বোনার উপযুক্ত সময় ফেব্রুয়ারি মাস হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এই জাতটি ভাইরাস সহনশীল, ৪৫ থেকে ৫০ দিনে ফসল সংগ্রহ করা যায়। মামদুহা ১ ঝিঙ্গা খেতেও অত্যন্ত সুস্বাদু। এটি ছাদ বাগান বা বাড়ির আঙ্গিনায় লাগানোর উপযোগী জাত। দীর্ঘদিন ফলন দেয় গাছে প্রচুর ফল ধরে।

পুনশ্চ: ছবি গুলি শুধুমাত্র রেফারেন্সের উদ্দেশ্যে ব্যবহার করা হল। জলবায়ু, বয়স, উচ্চতা ইত্যাদির উপর ভিত্তি করে প্রকৃত পণ্যের আকৃতি বা চেহারার পরিবর্তিত হতে পারে।

Description

গ্রীষ্মের তীব্র তাপে ঝিঙ্গার ফুল ঝরে পড়া নিয়ে চিন্তিত? কিংবা ফল বড় হলেই ভেতরে ফাঁপা হয়ে যাচ্ছে? এই সব সমস্যার সমাধান নিয়ে এসেছে বীজ ঘর ডটকম-এর “মাহমুদা ১ হাইব্রিড ঝিঙ্গা”

এটি উচ্চ তাপমাত্রা সহ্য করে বাম্পার ফলন দিতে সক্ষম। এর প্রতিটি ফল হয় সোজা, সুঠাম এবং শেষ পর্যন্ত কচি থাকে, যা বাজারে নিশ্চিত দামের নিশ্চয়তা দেয়।

কেন ‘মাহমুদা ১’ হাইব্রিড ঝিঙ্গা বীজ বেছে নিবেন?

  • তাপমাত্রায় হার মানে না: এই জাতের সবচেয়ে বড় গুণ হলো এটি উচ্চ তাপমাত্রায় ফুল ও ফল ধারণে সক্ষম। ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যেকোনো সময় এটি চাষ করে আশানুরূপ ফলন পাওয়া যায়।
  • রোগের বিরুদ্ধে ঢাল: এটি উচ্চমাত্রায় ভাইরাস সহনশীল। বিশেষ করে ঝিঙ্গার মারাত্মক ‘ডাউনি মিলডিউ’ (পাতায় হলদে বাদামী দাগ হয়ে ঝলসে যাওয়া) রোগ প্রতিরোধে এটি অত্যন্ত কার্যকর।
  • বাম্পার ফলন: প্রতিটি গাছে গড়ে ৩০ থেকে ৩৫টি পর্যন্ত ঝিঙ্গা ধরে। একর প্রতি ফলন সাধারণ জাতের চেয়ে অনেক বেশি।
  • সেরা গুণমান: ফলগুলো মাঝারি সাইজের এবং আকর্ষণীয় সবুজ রঙের হয়। এর ত্বক মসৃণ, মোলায়েম এবং আঁশবিহীন। সবচেয়ে বড় সুবিধা হলো, ফলের বয়স বাড়লেও এর ভেতরটা ফাঁপা হয় না
  • সোজা ও সুষম: ফসলের জীবনকাল শেষ না হওয়া পর্যন্ত প্রতিটি ফল একই আকৃতির থাকে এবং বেঁকে যায় না। ওজনে (২০০-২৫০ গ্রাম) ভারী হওয়ায় কৃষকের লাভ বেশি হয়।

চাষাবাদ ও প্রযুক্তিগত তথ্য:

  • বপনের সময়: ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বীজ বোনার উৎকৃষ্ট সময়।
  • ফসল সংগ্রহ: বীজ বপনের মাত্র ৫০ থেকে ৫৫ দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু করা যায়।
  • গড় ওজন: ২০০ থেকে ২৫০ গ্রাম।
  • গাছ প্রতি ফল: ৩০-৩৫টি।

ছাদ বাগান ও পারিবারিক পুষ্টি:বাণিজ্যিক চাষাবাদের পাশাপাশি শৌখিন বাগানীদের জন্য এটি একটি লাভজনক সবজি। বাসার ছাদ, ব্যালকনি বা আঙিনায় মাচা তৈরি করে বা বড় টবে এই ঝিঙ্গা চাষ করা যায়। অল্প যত্নেই পরিবারের জন্য ফরমালিন মুক্ত ও সুস্বাদু সবজির জোগান দেওয়া সম্ভব।

⚠️ বীজ রোপণ ও নির্দেশাবলী

ঝিঙ্গার বীজের খোসা বেশ শক্ত হয়। তাই দ্রুত ও সফল অঙ্কুরোদ্গমের জন্য নিচের নিয়মগুলো মেনে চলা জরুরি:

☀️ ধাপ ১ (রোদ): প্যাকেট খোলার পর বীজগুলো ২-৩ ঘণ্টা কড়া রোদে শুকিয়ে নিন।

❄️ ধাপ ২ (ঠাণ্ডা): রোদ থেকে এনে ছায়ায় রেখে স্বাভাবিক তাপমাত্রায় ঠাণ্ডা করুন।

💧 ধাপ ৩ (ভেজান): এরপর বীজগুলো পরিষ্কার পানিতে ১২ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ভিজিয়ে রাখুন (খোসা নরম হওয়া পর্যন্ত)।

🌱 ধাপ ৪ (বপন): ভেজানো বীজ পানি থেকে তুলে টিস্যু পেপার বা কাপড়ে জড়িয়ে হালকা জাগ (Sprout) দিতে পারেন অথবা সরাসরি উর্বর মাটিতে রোপণ করতে পারেন।

(টিপস: ঝিঙ্গা লতানো উদ্ভিদ, তাই গাছ ৬-৮ ইঞ্চি লম্বা হলেই মাচা বা বাউনির ব্যবস্থা করে দিতে হবে)

📋 পণ্যের বিস্তারিত তথ্য (Specification)
বৈশিষ্ট্য বিবরণ
পণ্যের নাম মাহমুদা ১ ঝিঙ্গা বীজ (হাইব্রিড)
প্রোডাক্ট কোড (SKU) BGC-0016
জাতের ধরন F1 হাইব্রিড (উচ্চ ফলনশীল)
প্যাকেট সাইজ ১৫, ৫০ ও ১০০ পিস
অঙ্কুরোদগম হার ৮০%
বিশুদ্ধতা ৯৮%
সরবরাহকারী বীজ ঘর ডটকম

Discover more from বীজ ঘর ডটকম

Subscribe to get the latest posts sent to your email.

Additional information

Weight 10 g
প্যাক সাইজ (সংখ্যা)

১০০ পিস, ১৫ পিস, ৫০ পিস

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

উচ্চ ফলনশীল মাহমুদা ১ ঝিঙ্গা বীজ (হাইব্রিড)
মাহমুদা ১ হাইব্রিড ঝিঙ্গা বীজ (ভাইরাস সহনশীল ও আগাম জাত)
Price range: 70.00৳ through 290.00৳
Need Help?