Sale!

কায়েস ১ হাইব্রিড চালকুমড়া বীজ (চকচকে ও উচ্চ ফলনশীল)

Price range: 70.00৳ through 210.00৳

কায়েস ১ হাইব্রিড চালকুমড়া উচ্চমাত্রায় ভাইরাস সহনশীল জাত হাইব্রিড চালকুমড়া; দেরিতে মোম আসে দেখতে চকচকে প্রতি ফলের ওজন ১.৫-২ কেজি। চালকুমড়া শুভ্রা ৬৫ থেকে ৭৫ দিনে ফসল সংগ্রহ করা যায়। এটি ছাদ বাগান বা বাড়ির আঙ্গিনায় লাগানোর উপযোগী জাত । বপন সময়কাল: তীব্র শীত ব্যতীত সারা বছর।

পুনশ্চ: ছবি গুলি শুধুমাত্র রেফারেন্সের উদ্দেশ্যে ব্যবহার করা হল। জলবায়ু, বয়স, উচ্চতা ইত্যাদির উপর ভিত্তি করে প্রকৃত পণ্যের আকৃতি বা চেহারার পরিবর্তিত হতে পারে।

Description

মোম আসে দেরিতে, তাই কচি থাকে দীর্ঘক্ষণ—কায়েস ১ এর ফলন দ্বিগুণ!

চালকুমড়া একটু বড় হলেই গায়ে সাদা পাউডার বা মোম জমে “বুড়ো” দেখাচ্ছে? আর একারণেই কি বাজারে সঠিক দাম পাচ্ছেন না? এই সমস্যার দিন শেষ!

বীজ ঘর ডটকম নিয়ে এসেছে “কায়েস ১ হাইব্রিড চালকুমড়া” বীজ। এই জাতের বিশেষত্ব হলো, এতে মোম খুব দেরিতে আসে, ফলে চালকুমড়া দীর্ঘদিন পর্যন্ত চকচকে সবুজ ও কচি দেখায়। বাজারে এর চাহিদা ও দাম—দুটোই থাকে কৃষকের অনুকূলে।

কেন ‘কায়েস ১’ হাইব্রিড চালকুমড়া বীজ বেছে নিবেন?

  • বাজার মাতানো সৌন্দর্য: এই জাতের চালকুমড়ার ত্বক খুবই মোলায়েম এবং চকচকে। ফলের গায়ে মোম বা পাউডার খুব দেরিতে আসে, তাই পূর্ণ বয়সেও একে কচি মনে হয় এবং ক্রেতারা লুফে নেয়।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা: চালকুমড়া চাষের বড় বাধা ‘আঁঠা ঝরা রোগ’ (Gummy Stem Blight)। কায়েস-১ জাতে এই রোগ সাধারণত দেখা যায় না, ফলে গাছ থাকে সুস্থ এবং ফলন হয় নিশ্চিত।
  • ধারাবাহিক সাইজ: গাছের জীবনকাল শেষ না হওয়া পর্যন্ত ফলের আকার ও আকৃতি একই থাকে, ফল ছোট হয়ে যায় না।
  • আদর্শ সাইজ ও ওজন: প্রতিটি চালকুমড়ার দৈর্ঘ্য ২৫ থেকে ৩০ সে.মি. এবং গড় ওজন ১.৫ থেকে ২ কেজি। ওজনে ভারী হওয়ায় চাষিরা আর্থিকভাবে লাভবান হন।
  • বারোমাসি চাষ: তীব্র শীত ব্যতীত বছরের যেকোনো সময় এই বীজ বপন করা যায় এবং ফলন পাওয়া যায়।

চাষাবাদ ও প্রযুক্তিগত তথ্য:

  • বপনের সময়: তীব্র শীত ছাড়া সারা বছর চাষযোগ্য।
  • ফসল সংগ্রহ: বীজ বপনের মাত্র ৬৫ থেকে ৭৫ দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু করা যায়।
  • ফলন: উচ্চ ফলনশীল হাইব্রিড জাত।

ছাদ বাগান ও পারিবারিক পুষ্টি:বাণিজ্যিক চাষাবাদের পাশা-পাশি শৌখিন বাগানীদের জন্য এটি একটি আদর্শ পছন্দ। বাসার ছাদ, ব্যালকনি বা বাড়ির আঙ্গিনায় মাচা তৈরি করে বা বড় ড্রামে এই চালকুমড়া চাষ করা যায়।

নিজের হাতে ফলানো ফরমালিন মুক্ত সবজি দিয়ে পরিবারের ভিটামিনের অভাব পূরণ করুন নিশ্চিন্তে। চালকুমড়া চাষের সঠিক নিয়ম,মাচা তৈরি,সার প্রয়োগ ও পরিচর্যা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে দেওয়াচালকুমড়া চাষ পদ্ধতিদেখে নিতে পারেন।

⚠️ বীজ রোপণ ও চারা তৈরির জরুরি নির্দেশনা

চালকুমড়ার বীজ কিছুটা শক্ত হয়, তাই ভালো অঙ্কুরোদ্গমের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

☀️ ধাপ ১ (রোদ): প্যাকেট খোলার পর বীজগুলো ২-৩ ঘণ্টা কড়া রোদে শুকিয়ে নিন।

❄️ ধাপ ২ (বিশ্রাম): রোদ থেকে এনেই ভেজাবেন না। বীজগুলো ছায়ায় রেখে স্বাভাবিক তাপমাত্রায় ঠাণ্ডা করুন।

💧 ধাপ ৩ (ভেজান): এরপর বীজগুলো পরিষ্কার পানিতে ২২-২৪ ঘণ্টা (বীজের খোসা শক্ত হলে সময় বাড়ান) ভিজিয়ে রাখুন।

🌱 ধাপ ৪ (রোপণ): ভেজানো বীজ পানি থেকে তুলে প্রস্তুতকৃত উর্বর মাটিতে বা পিট মসে রোপণ করুন।

(সঠিক যত্ন ও ধৈর্যের মাধ্যমেই কেবল সুস্থ-সবল চারা উৎপাদন সম্ভব)

📋 পণ্যের বিস্তারিত তথ্য (Specification)
বৈশিষ্ট্য বিবরণ
পণ্যের নাম কায়েস ১ হাইব্রিড চালকুমড়া বীজ
প্রোডাক্ট কোড (SKU) BGC-0118
জাতের ধরন F1 হাইব্রিড
প্যাকেট সাইজ ২০, ৫০ ও ১০০ পিস
অঙ্কুরোদগম হার ৮০%+
বিশুদ্ধতা ৯৮%
সরবরাহকারী বীজ ঘর ডটকম

Discover more from বীজ ঘর ডটকম

Subscribe to get the latest posts sent to your email.

Additional information

প্যাক সাইজ (সংখ্যা)

১০০ পিস, ২০ পিস, ৫০ পিস

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

উচ্চ ফলনশীল কায়েস ১ চালকুমড়া বীজ (হাইব্রিড)
কায়েস ১ হাইব্রিড চালকুমড়া বীজ (চকচকে ও উচ্চ ফলনশীল)
Price range: 70.00৳ through 210.00৳
Need Help?