বীজ ঘর-১ চিতা মিষ্টি কুমড়া বীজ (বারোমাসি ও সংরক্ষণযোগ্য)
50.00৳ – 160.00৳Price range: 50.00৳ through 160.00৳
এ জাতের মিষ্টিকুমড়া বার মাসই চাষ করা যায়। প্রতিটির গড় ওজন (গ্রাম): ১.৫-৩ কেজি। মাচায় ও মাটিতে দুইভাবে চাষ করা যায়।
পুনশ্চ: ছবি গুলি শুধুমাত্র রেফারেন্সের উদ্দেশ্যে ব্যবহার করা হল। জলবায়ু, বয়স, উচ্চতা ইত্যাদির উপর ভিত্তি করে প্রকৃত পণ্যের আকৃতি বা চেহারার পরিবর্তিত হতে পারে।
শেয়ার করুণ...
- Share on X (Opens in new window) X
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Email a link to a friend (Opens in new window) Email
- Print (Opens in new window) Print
Description
সারা বছর বাম্পার ফলন, সংরক্ষণেও থাকে দীর্ঘদিন!
মিষ্টি কুমড়া চাষাবাদে কৃষকের বড় চাওয়া হলো ওজনে ভারি ফল এবং পচানি রোধ। এই দুই চাহিদাই পূরণ করছে বীজ ঘর ডটকম-এর “বীজ ঘর-১ চিতা মিষ্টি কুমড়া”।
এটি এমন একটি হাইব্রিড জাত যা কাটার পরেও দীর্ঘদিন গুদামজাত করে রাখা যায়। এর ভেতরটা নিরেট (ফাঁপা নয়) এবং খেতে অত্যন্ত সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদা সবসময় বেশি থাকে।
কেন ‘বীজ ঘর-১’ চিতা মিষ্টি কুমড়া বীজ বেছে নিবেন?
- দীর্ঘদিন সংরক্ষণযোগ্য: এই জাতের কুমড়ার ত্বক ও গঠন এমন যে, এটি উত্তোলনের পর দীর্ঘদিন গুদামজাত করে রাখা যায়। ফলে বাজার দর কম থাকলে কৃষক অপেক্ষা করে ভালো দামে বিক্রি করতে পারেন।
- সলিড ও ওজনে সেরা: অনেক কুমড়ার ভেতরটা ফাঁপা হয়, কিন্তু চিতা জাতের কুমড়া ভেতর থেকে একদম ভরাট ও নিরেট থাকে। একেকটি ফলের ওজন ২ থেকে ৪ কেজি পর্যন্ত হয়। এর বীজগুলো সাদা রঙের, যা ক্রেতারা বেশি পছন্দ করেন।
- রোগের বিরুদ্ধে ঢাল: এটি উচ্চমাত্রায় ভাইরাস সহনশীল। বিশেষ করে মিষ্টি কুমড়ার পাতার হলদে বাদামী দাগ বা ঝলসে যাওয়া রোগ (ডাউনি মিলডিউ) প্রতিরোধে এই জাতটি অত্যন্ত কার্যকর।
- বারোমাসি চাষ: শীত, গ্রীষ্ম বা বর্ষা—বছরের যেকোনো সময় এই জাতটি চাষ করা যায় এবং সমান ফলন দেয়। ফসলের জীবনকাল শেষ না হওয়া পর্যন্ত ফলের আকার ছোট হয় না।
- বাম্পার ফলন: একর প্রতি ফলন প্রায় ২০ থেকে ২৫ টন। মাচা এবং মাটি—উভয় পদ্ধতিতেই এর চাষ করা সম্ভব।
চাষাবাদ ও প্রযুক্তিগত তথ্য:
- বপনের সময়: বছরের বারো মাসই চাষ করা যায়।
- ফসল সংগ্রহ: বীজ বপনের ৭০ থেকে ৭৫ দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায়।
- বীজ হার: একর প্রতি ১২৫০ থেকে ১৪০০টি বীজের প্রয়োজন হয়।
- গড় ওজন: ১.৫ – ৩ কেজি।
ছাদ বাগান ও পারিবারিক পুষ্টি:বাণিজ্যিক চাষের পাশাপাশি শৌখিন বাগানীদের জন্য এটি একটি আদর্শ সবজি। বাসার ছাদ বা বড় টবে মাচা করে দিলে সারা বছর বিষমুক্ত মিষ্টি কুমড়া পাওয়া যায়। এর কচি ডগা ও পাতাও শাক হিসেবে দারুণ সুস্বাদু।
বাসার ছাদে বা টবে এই জাতের মিষ্টি কুমড়া চাষ করে অনেকেই ফরমালিন মুক্ত ভিটামিনের অভাব পুরন করছে। জেনেনিন মিষ্টিকুমড়াচাষ পদ্ধতি।
⚠️ বীজ রোপণ ও নির্দেশাবলী
মিষ্টি কুমড়ার বীজের খোসা বেশ শক্ত ও পুরু হয়। তাই সফল চারা উৎপাদনের জন্য নিচের নিয়মটি অবশ্যই মানুন:
☀️ ধাপ ১ (রোদ): প্যাকেট খোলার পর বীজগুলো ২-৩ ঘণ্টা কড়া রোদে শুকিয়ে নিন।
❄️ ধাপ ২ (ঠাণ্ডা): রোদ থেকে এনে ছায়ায় রেখে স্বাভাবিক তাপমাত্রায় ঠাণ্ডা করুন।
💧 ধাপ ৩ (ভেজান): এরপর বীজগুলো পরিষ্কার পানিতে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত ভিজিয়ে রাখুন। (বীজের খোসা নরম না হওয়া পর্যন্ত)।
🌱 ধাপ ৪ (বপন): ভেজানো বীজ পানি থেকে তুলে টিস্যু পেপার বা সুতি কাপড়ে জড়িয়ে হালকা জাগ (Sprout) দিতে পারেন অথবা সরাসরি পিট মস বা উর্বর মাটিতে রোপণ করতে পারেন।
(টিপস: চারা গজানোর পর নিয়মিত পরিচর্যা করলে ৭০ দিনেই কাঙ্ক্ষিত ফলন পাবেন)
📋 পণ্যের বিস্তারিত তথ্য (Specification)
| বৈশিষ্ট্য | বিবরণ |
| পণ্যের নাম | বীজ ঘর-১ চিতা মিষ্টি কুমড়া বীজ (হাইব্রিড) |
| প্রোডাক্ট কোড (SKU) | BGC-0128 |
| জাতের ধরন | F1 হাইব্রিড (উচ্চ ফলনশীল) |
| প্যাকেট সাইজ | ১৫ পিস ও ৫০ পিস |
| অঙ্কুরোদগম হার | ৮০%+ |
| বিশুদ্ধতা | ৯৮% |
| সরবরাহকারী | বীজ ঘর ডটকম |
Discover more from বীজ ঘর ডটকম
Subscribe to get the latest posts sent to your email.
Additional information
| প্যাক সাইজ (ওজন) |
|---|
Only logged in customers who have purchased this product may leave a review.
Related products
- Sale!

হাইব্রিড ক্যাপসিকাম বীজ
100.00৳ – 580.00৳Price range: 100.00৳ through 580.00৳ - Sale!

হাইব্রিড বারি টমেটো বীজ – বীজ ঘর ১ (গ্রীষ্মকালীন)
350.00৳Original price was: 350.00৳.320.00৳Current price is: 320.00৳. - Sale!

বীজ ঘর-১ হাইব্রিড বেগুন বীজ (বারোমাসি ও থোকায় থোকায় ফলন)
50.00৳ – 150.00৳Price range: 50.00৳ through 150.00৳ - Sale!

হাইব্রিড খিরা বীজ (বীজ ঘর-১) – বারোমাসি ও ৩৫ দিনে ফলন
70.00৳ – 180.00৳Price range: 70.00৳ through 180.00৳

Reviews
There are no reviews yet.