মুনজেরিন ১ হাইব্রিড চিচিঙ্গা বীজ (সোজা ফল ও মসৃণ ত্বক)
70.00৳ – 250.00৳Price range: 70.00৳ through 250.00৳
ফল হবে সোজা, ত্বক হবে মসৃণ—মুনজেরিন ১-এ লাভ প্রতিদিন!
মুনজেরিন ১ চিচিংগা জাতটি ভাইরাসরোগ সহনশীল। ফলের ওজন হয়ে থাকে ২৫০ -৩০০ গ্রাম। ফসল সংগ্রহ ৫০ থেকে ৫৫ দিনে। এটি ছাদ বাগান বা বাড়ির আঙ্গিনায় লাগানোর উপযোগী জাত ।
পুনশ্চ: ছবি গুলি শুধুমাত্র রেফারেন্সের উদ্দেশ্যে ব্যবহার করা হল। জলবায়ু, বয়স, উচ্চতা ইত্যাদির উপর ভিত্তি করে প্রকৃত পণ্যের আকৃতি বা চেহারার পরিবর্তিত হতে পারে।
শেয়ার করুণ...
- Share on X (Opens in new window) X
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Email a link to a friend (Opens in new window) Email
- Print (Opens in new window) Print
Description
চিচিঙ্গা চাষে কৃষকদের সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো ফল বেঁকে যাওয়া বা কুঁকড়ে যাওয়া, যার ফলে বাজারে সঠিক দাম পাওয়া যায় না। এই সমস্যার চূড়ান্ত সমাধান নিয়ে এসেছে বীজ ঘর ডটকম-এর “মুনজেরিন ১ হাইব্রিড চিচিঙ্গা” বীজ।
এর ফলগুলো হয় একদম সোজা, মসৃণ এবং আকর্ষণীয় হালকা সবুজ রঙের। দেখতে সুন্দর এবং খেতে সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদা সবসময় তুঙ্গে থাকে।
কেন ‘মুনজেরিন ১’ হাইব্রিড চিচিঙ্গা বীজ বেছে নিবেন?
- সোজা ও সুষম গঠন: এই জাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর প্রতিটি ফল একই আকৃতির হয় এবং ফল সহজে বেঁকে যায় না। ফসলের জীবনকাল শেষ না হওয়া পর্যন্ত ফলের সাইজ ছোট হয় না, একই রকম থাকে।
- দ্রুততম ফলন: বীজ বপনের মাত্র ৪২ থেকে ৪৫ দিনের মধ্যেই গাছে ফুল আসে এবং ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। অল্প সময়েই লাভের মুখ দেখা সম্ভব।
- আকর্ষণীয় সাইজ: প্রতিটি চিচিঙ্গার দৈর্ঘ্য ৩০ থেকে ৩৫ সে.মি. এবং গড় ওজন ২৫০ থেকে ৩৫০ গ্রাম হয়ে থাকে। ফলের ত্বক খুবই মসৃণ ও কোমল।
- ভাইরাস সহনশীল: মুনজেরিন ১ উচ্চমাত্রায় ভাইরাস সহনশীল জাত, তাই রোগবালাইয়ের আক্রমণ কম হয় এবং ফলন নিশ্চিত থাকে।
- চাষের সময়: তীব্র শীত ছাড়া সারা বছরই এটি চাষ করা যায়। তবে ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বীজ বপনের উৎকৃষ্ট সময়।
চাষাবাদ ও প্রযুক্তিগত তথ্য:
- বপনের সময়: ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর (সেরা সময়)। তবে তীব্র শীত বাদে সারা বছর চাষযোগ্য।
- ফসল সংগ্রহ: ৫০-৫৫ দিন পর।
- গড় ওজন: ২৫০ – ৩৫০ গ্রাম।
- বৈশিষ্ট্য: হালকা সবুজ, মসৃণ ত্বক এবং উচ্চ ফলনশীল।
ছাদ বাগান ও পারিবারিক পুষ্টি:বাণিজ্যিক চাষাবাদের পাশাপাশি শৌখিন বাগানীদের জন্য এটি একটি চমৎকার সবজি। বাসার ছাদ, ব্যালকনি বা আঙিনায় মাচা তৈরি করে এই চিচিঙ্গা চাষ করা যায়। নিজের গাছের কচি ও ফরমালিন মুক্ত চিচিঙ্গা ভাজি বা তরকারির স্বাদই আলাদা।
(চিচিংগা চাষের সঠিক নিয়ম,মাচা তৈরি,সার প্রয়োগ ও পরিচর্যা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে থাকা ‘চিচিংগাচাষ পদ্ধতি‘ দেখে নিন।)
- বাসার ছাদে বা টবে এই জাতের চিচিংগা চাষ করে অনেকেই ফরমালিন মুক্ত ভিটামিনের অভাব পুরন করছে। জেনেনিন ।
⚠️ বীজ রোপণ ও নির্দেশাবলী
চিচিঙ্গার বীজের খোসা কিছুটা শক্ত হয়। তাই ভালো অঙ্কুরোদ্গমের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করা জরুরি:
☀️ ধাপ ১ (রোদ): প্যাকেট খোলার পর বীজগুলো ২-৩ ঘণ্টা কড়া রোদে শুকিয়ে নিন।
❄️ ধাপ ২ (ঠাণ্ডা): রোদ থেকে এনে ছায়ায় রেখে স্বাভাবিক তাপমাত্রায় ঠাণ্ডা করুন।
💧 ধাপ ৩ (ভেজান): এরপর বীজগুলো পরিষ্কার পানিতে ১২ থেকে ২৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন (খোসা নরম হওয়া পর্যন্ত)।
🌱 ধাপ ৪ (বপন): ভেজানো বীজ পানি থেকে তুলে সামান্য শুকিয়ে প্রস্তুতকৃত মাটিতে বা পিট মসে রোপণ করুন।
(টিপস: চিচিঙ্গা লতানো উদ্ভিদ, তাই গাছ একটু বড় হলেই মাচা বা বাউনির ব্যবস্থা করে দিতে হবে।)
📋 পণ্যের বিস্তারিত তথ্য (Specification)
-
বৈশিষ্ট্য বিবরণ পণ্যের নাম মুনজেরিন ১ চিচিঙ্গা (হাইব্রিড) প্রোডাক্ট কোড (SKU) BGC-0122 জাতের ধরন F1 হাইব্রিড (উচ্চ ফলনশীল) প্যাকেট সাইজ ১০, ৫০ ও ১০০ পিস অঙ্কুরোদগম হার ৮০%+ বিশুদ্ধতা ৯৮% সরবরাহকারী বীজ ঘর ডটকম
Discover more from বীজ ঘর ডটকম
Subscribe to get the latest posts sent to your email.
Additional information
| Weight | 10 g |
|---|---|
| প্যাক সাইজ (সংখ্যা) | ১০ পিস, ৫০ পিস |
Only logged in customers who have purchased this product may leave a review.
Related products
- Sale!

ফলনে সেরা আয়মন ১ হাইব্রিড লাউ বীজ (উচ্চ ফলনশীল ও বারোমাসি)
50.00৳ – 110.00৳Price range: 50.00৳ through 110.00৳ - Sale!

বীজ ঘর-১ হাইব্রিড বড় শসা বীজ (ওজনে সেরা ও দ্রুত ফলনশীল)
50.00৳ – 350.00৳Price range: 50.00৳ through 350.00৳ - Sale!

বারোমাসি সজিনা বা সজনে বীজ
110.00৳ – 950.00৳Price range: 110.00৳ through 950.00৳ - Sale!

মাহমুদা ১ হাইব্রিড ঝিঙ্গা বীজ (ভাইরাস সহনশীল ও আগাম জাত)
70.00৳ – 290.00৳Price range: 70.00৳ through 290.00৳

Reviews
There are no reviews yet.