উচ্চ ফলনশীল রোজেলা বা চুকাই বীজ – বীজ ঘর ১ (বারোমাসি জাত)
70.00৳ – 250.00৳Price range: 70.00৳ through 250.00৳
এই জাতের চুকাইর পাতা স্বাদে টক ও সুস্বাদু; পাতা আঙ্গুল আকৃতির গাঢ় সবুজ। বীজ বপনের ১৩০ থেকে ১৪০ দিনে রোজেলা বা চুকাইর গাছে ফুল আসে। তবে ৬০ দিন থেকে পাতা এবং ফল আসার পর বৃতি সংগ্রহ করা যায়। বপন সময়ঃ বর্ষা ও শীত এর প্রধান মৌসুম।
পুনশ্চ: ছবি গুলি শুধুমাত্র রেফারেন্সের উদ্দেশ্যে ব্যবহার করা হল। জলবায়ু, বয়স, উচ্চতা ইত্যাদির উপর ভিত্তি করে প্রকৃত পণ্যের আকৃতি বা চেহারার পরিবর্তিত হতে পারে।
শেয়ার করুণ...
- Share on X (Opens in new window) X
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Email a link to a friend (Opens in new window) Email
- Print (Opens in new window) Print
Description
স্বাদে ও পুষ্টিতে অনন্য, নাম তার চুকাই—বাম্পার ফলনে বীজ ঘর-ই সেরা।
অঞ্চলভেদে এর নাম ভিন্ন—রাজশাহীতে চুকাই, খুলনায় অম্বল মধু, সিলেটে হইলফা, আর কুমিল্লায় মেস্তা। কেউ ডাকে চুকুরি, কেউবা রোজেলা। নাম যাই হোক, টক স্বাদযুক্ত এই সবজি ও ওষুধি গুণের ফলটি এখন সারা দেশেই জনপ্রিয়।
বাণিজ্যিক চাষাবাদ কিংবা শখের বাগান—উভয় ক্ষেত্রেই বাম্পার ফলনের জন্য কৃষকদের একমাত্র ভরসা বীজ ঘর ডটকম-এর আগাম জাতের “বীজ ঘর ১ চুকাই বীজ”।
কেন ‘বীজ ঘর ১’ রোজেলা/চুকাই বীজ বেছে নিবেন?
- অধিক ফলনশীল: এটি একটি উচ্চ ফলনশীল জাত। সঠিক পরিচর্যায় এই জাতে প্রচুর পরিমাণে পাতা ও ফল (বৃতি) উৎপাদিত হয়।
- আকর্ষণীয় গুণমান: এর পাতাগুলো আঙ্গুল আকৃতির গাঢ় সবুজ এবং স্বাদে চমৎকার টক ও সুস্বাদু। ফলের রঙ ও সাইজ অত্যন্ত আকর্ষণীয়, যা বাজারে ক্রেতাদের নজর কাড়ে।
- রোগ প্রতিরোধ ক্ষমতা: উচ্চমাত্রায় ভাইরাস সহনশীল হওয়ায় এই জাতে রোগবালাইয়ের আক্রমণ অন্যান্য জাতের তুলনায় অনেক কম।
- বাণিজ্যিক সম্ভাবনা: বাংলাদেশের মাটি ও আবহাওয়া চুকাই চাষের জন্য খুবই উপযোগী। দেশের সব অঞ্চলেই এই গাছ জন্মে, তাই বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়ার বিশাল সুযোগ রয়েছে।
চাষাবাদ ও প্রযুক্তিগত তথ্য:
বপনের সময়: এটি বারোমাসি জাত হওয়ায় সারা বছরই চাষ করা যায়। তবে ফাল্গুন থেকে শ্রাবণ মাস (ফেব্রুয়ারি-আগস্ট) বীজ বপনের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। বর্ষা ও শীতকালেও এটি ভালো জন্মে।
ফসল সংগ্রহ:
- বীজ বপনের ৬০ দিন পর থেকেই পাতা এবং ফল আসা শুরু হলে বৃতি সংগ্রহ করা যায়।
- গাছে পূর্ণাঙ্গ ফুল আসতে সময় লাগে ১৩০ থেকে ১৪০ দিন।
বীজের হার: প্রতি শতক জমিতে মাত্র ৫০ গ্রাম বীজের প্রয়োজন হয়।
ছাদ বাগান ও পারিবারিক পুষ্টি: শহুরে জীবনে ফরমালিন মুক্ত সবজির স্বাদ নিতে বাড়ির ছাদ বা বারান্দার টবে এই চুকাই গাছ লাগাতে পারেন। এটি খুব বেশি যত্ন ছাড়াই বেড়ে ওঠে এবং পরিবারের ভিটামিনের চাহিদা পূরণে ভূমিকা রাখে।
বিভিন্ন নামে পরিচিত: চুকাই, চুকুরি, মেস্তা, চুকুল, মেডশ, চুকোর, চুপড়, চুকা, চুক্কি, চুই, খিইরুপ, রোজেলা ইত্যাদি।
টক স্বাদের তৃপ্তি আর বাম্পার ফলনের নিশ্চয়তা পেতে আজই সংগ্রহ করুন বীজ ঘর ডটকম-এর “বীজ ঘর ১” রোজেলা বা চুকাই বীজ।
(চাষের বিস্তারিত নিয়ম জানতে আমাদের ওয়েবসাইটে দেওয়া ‘রোজেলা বা চুকাই চাষ পদ্ধতি’ দেখে নিতে পারেন।)
বীজকেনারপূর্বেসতর্কবার্তা
রোজেলা বা চুকাই বীজ থেকে চারা উৎপাদন একটি যত্নের কাজ। এটি খুব কঠিন নয়,তবে কিছুটা সাধনা ও মনোযোগ প্রয়োজন। সফলভাবে চারা উৎপাদনের জন্য কেবল বীজের গুণগত মানই যথেষ্ট নয়—এর পাশাপাশি প্রয়োজন:
- উপযুক্ত আবহাওয়া
- উর্বর মাটি ও সঠিক পরিবেশ
- পর্যাপ্ত আর্দ্রতা
- কীটপতঙ্গ ও রোগবালাইয়ের সঠিক ব্যবস্থাপনা
চারা তৈরির জন্য করণীয় (পদ্ধতি):
- বীজ পাওয়ার পর প্রথমে ২–৩ ঘণ্টা রোদে শুকিয়ে নিন।
- রোদ থেকে এনে বীজ ঠাণ্ডা (normal temperature) হলে,
- ৮–১০ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন।
- এরপর বীজ রোপণ করুন প্রস্তুতকৃত মাটিতে।
এসব ধাপ অনুসরণ করলে অঙ্কুরোদ্গম (germination)ভালো হবে এবং চারা সবল হবে।
পণ্যের বিবরণ (SKU Details):
- SKU: BGC-0017
- জাতের নাম: বীজ ঘর-১ রোজেলা বা চুকাই বীজ (দেশি)।
- জাতের ধরন: ওপি
- ওজন- মিনি প্যাক ও ১০০ গ্রাম প্যাক।
- অঙ্কুরোদগম হার- ৮০%।
- বিশুদ্ধতা- ৯৮%।
- Provided By: বীজ ঘর ডটকম।
Discover more from বীজ ঘর ডটকম
Subscribe to get the latest posts sent to your email.
Additional information
| Weight | N/A |
|---|---|
| প্যাক সাইজ (ওজন) |
Only logged in customers who have purchased this product may leave a review.
Related products
- Sale!

বারোমাসি সজিনা বা সজনে বীজ
110.00৳ – 950.00৳Price range: 110.00৳ through 950.00৳ - Sale!

উচ্চ ফলনশীল তিত বেগুন বীজ
200.00৳Original price was: 200.00৳.150.00৳Current price is: 150.00৳. - Sale!

বীজ ঘর-১ সবুজ লেটুস পাতা বীজ (উচ্চমূল্য ও দ্রুত ফলন)
50.00৳ – 180.00৳Price range: 50.00৳ through 180.00৳ - Sale!

উচ্চ ফলনশীল হলুদ ছন ফুল বীজ
100.00৳Original price was: 100.00৳.70.00৳Current price is: 70.00৳.

Reviews
There are no reviews yet.